AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

STF: কলকাতার বুক থেকে ১৯০ রাউন্ড কার্তুজ উদ্ধার, গ্রেফতার ৪ অস্ত্র ব্য়বসায়ী

Jibantala: গোপনসূত্রে খবর পেয়ে শনিবার সকালে এলাকায় তল্লাশি চালিয়ে উদ্ধার বন্দুক ও কার্তুজ উদ্ধার করে বেঙ্গল এস টি এফ। এলাকায় মাছের করবার করে অভিযুক্ত। ধৃতের নাম রশিদ মোল্লা। তাঁকে জীবনতলা থানার ঈশ্বরীপুর উজিরের মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

STF: কলকাতার বুক থেকে ১৯০ রাউন্ড কার্তুজ উদ্ধার, গ্রেফতার ৪ অস্ত্র ব্য়বসায়ী
এসটিএফ-এর জালে তিন Image Credit: Tv9 Bangla
| Updated on: Feb 15, 2025 | 6:29 PM
Share

সুপ্রিয় গুহ, কৌস্তভ গঙ্গোপাধ্যায় ও সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট

কলকাতা: বড় সাফল্য বেঙ্গল এসটিএফ (STF)-এর। জীবনতলা থানার ঈশ্বরীপুর এলাকা থেকে উদ্ধার ১৯০ রাউন্ড কার্তুজ। লাগতার অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার করেছে এসটিএফ। কার্তুজ উদ্ধারের পাশাপাশি চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

গোপনসূত্রে খবর পেয়ে শনিবার সকালে এলাকায় তল্লাশি চালিয়ে উদ্ধার বন্দুক ও কার্তুজ উদ্ধার করে বেঙ্গল এসটিএফ। এলাকায় মাছের করবার করে অভিযুক্ত। ধৃতের নাম রশিদ মোল্লা। তাঁকে জীবনতলা থানার ঈশ্বরীপুর উজিরের মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এসটিএফ সূত্রে খবর, এলাকায় মাছের কারবার করে অভিযুক্ত। ফিসারীতে মাছ চাষ করে। বস্তুত, ধৃতের ছেলেও এর আগে ভাঙড় এলাকা থেকে অস্ত্র সহ গ্রেফতার হয়েছিল বেশ কয়েক বছর আগে।

রশিদের পাশাপাশি গ্রেফতার হয়েছেন হাসনাবাদের বাসিন্দা বছর চল্লিশের আশিক ইকবাল গাজি, দক্ষিণ ২৪ পরগনার বছর একাত্তরের বাসিন্দা হাজি রশিদ মোল্লা, পঁয়তাল্লিশ বছরের আবদুল সেলিম গাজি ও শান্তিপুরের জয়ন্ত দত্ত। এদের মধ্যে আবার জয়ন্ত কলকাতার বুকে অস্ত্র বিপণন দোকানের কর্মচারি। প্রাথমিক অনুমান, প্রত্যেকটি লাইসেন্স প্রাপ্ত দোকানের জন্য বরাদ্দকৃত বুলেট থাকে। বছরে পরীক্ষা করার জন্য কিছু বুলেট বরাদ্দ করা হয়। সেই বরাদ্দ বুলেটেরই একটা বড় অংশ চোরা পথে এই অস্ত্র পাচারকারীদের হাতে পৌঁছয়। সেই কারণে এদিন সবটা খতিয়ে দেখে এসটিএফ।

Follow Us