AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cyclone Arnab: বাংলায় শুরু ‘অর্ণবের’ খেলা, মেদিনীপুরে শিলাবৃষ্টি, আর ২-৩ ঘণ্টার মধ্যে প্রভাব কলকাতাতেও

Cyclone news: অর্ণবের আতঙ্কে সুন্দরবনের মানুষজন। আয়লা থেকে আমফান, বুলবুল থেকে ইয়াস। প্রত্যেকবারই ঘূর্ণিঝড়ের জলোচ্ছ্বাসে মাটির নদী বাঁধ ভেঙে ভেসেছে গ্রামের পর গ্রাম। ভুক্তভোগী মানুষ বলছেন,বাঁধ ভাঙলেই সর্বনাশ। নোনা জল ঢুকে নষ্ট হয় বাড়িঘর, তলিয়ে যায় চাষের ধান,নষ্ট হয়ে যায় পুকুরের মাছ, চিংড়ি। এক ঝড়েই সর্বশান্ত হয়ে যান তারা। আবার সেই একই আশঙ্কা তাড়া করছে।

Cyclone Arnab: বাংলায় শুরু 'অর্ণবের' খেলা, মেদিনীপুরে শিলাবৃষ্টি, আর ২-৩ ঘণ্টার মধ্যে প্রভাব কলকাতাতেও
শুরু প্রভাবImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 27, 2026 | 3:34 PM
Share

অভিজ্ঞান নস্কর ও কমলেশ চৌধুরীর রিপোর্ট

কলকাতা: অর্ণব আসছে…এই নিয়ে তোলপাড়। বাংলাতেও বৃষ্টি হবে জানিয়েছে হাওয়া অফিস। আর আবহাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়েই শুরু হল বৃষ্টি। উপকূল এলাকায় প্রভাব পড়তে শুরু করল সাইক্লোনের। সুন্দরবনের কুলতলির মানুষজন ইতিমধ্যেই আতঙ্কে রয়েছেন। রাতের ঘুম উড়েছে কুলতলির দেউলবাড়ি-দেবীপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার মানুষের। এছাড়া খড়গপুরে গাছ ভেঙে পড়েছে। পূর্ব মেদিনীপুরের রামনগর, পটাশপুরে শুরু বৃষ্টি। সমুদ্রে না নামার জন্য দিঘায় চলছে মাইকিং। ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি আসছে কলকাতাতেও। বিদ্যুতহীন দাঁতনের একাধিক এলাকা।

মাত্র ৬ ঘণ্টায় তীব্র থেকে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে অর্ণব। অন্ধ্র ও দক্ষিণ ওড়িশায় লাল সতর্কতা জারি হয়েছে। পাশাপাশি আজ-কাল পুরীতে ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা। কলকাতা, হাওড়ায় বৃষ্টির পূর্বাভাস। আগামী ২-৩ ঘণ্টার মধ্যে বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনাতেও।

অর্ণবের আতঙ্কে সুন্দরবনের মানুষজন। আয়লা থেকে আমফান, বুলবুল থেকে ইয়াস। প্রত্যেকবারই ঘূর্ণিঝড়ের জলোচ্ছ্বাসে মাটির নদী বাঁধ ভেঙে ভেসেছে গ্রামের পর গ্রাম। ভুক্তভোগী মানুষ বলছেন,বাঁধ ভাঙলেই সর্বনাশ। নোনা জল ঢুকে নষ্ট হয় বাড়িঘর, তলিয়ে যায় চাষের ধান,নষ্ট হয়ে যায় পুকুরের মাছ, চিংড়ি। এক ঝড়েই সর্বশান্ত হয়ে যান তারা। আবার সেই একই আশঙ্কা তাড়া করছে।

সবচেয়ে বেশি দুশ্চিন্তায় মৎস্যজীবীরা। জলোচ্ছ্বাস হলে নদীতে বাঁধা নৌকা ডুবে যায়,ভেঙে তলিয়ে যায়। জীবিকাই বন্ধ হয়ে যায়। তাই আকাশে মেঘ দেখলেই বুক কাঁপছে কুলতলির উপকূলবর্তী মানুষের। প্রশাসনের দিকে তাকিয়ে গোটা গ্রাম। শুধু মৎস্যজীবী নয়

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?