AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asit Majumder: ‘আমরা যাঁদের যন্ত্রণায় ছিলাম, এই অরূপ-ববিরা দিদির কাছে আমাকে ঘেঁষতে দিত না’, আক্রমণ অসিতের

Asit Majumder attacks Aroop Biswas: শ্রীরামপুরে হুগলি জেলা মমতা তৃণমূলের কনভেনার অসিত মজুমদার বলেন, "আমরা যাঁদের যন্ত্রণায় ছিলাম, এই অরূপ-ববিরা দিদির কাছে আমাকে ঘেঁষতে দিত না। আজ তাঁরা বেইমানি করেছে। দিদিকে পিছন থেকে ছুরি মেরেছে।কেউ বেইমানদের মেনে নেবে না।" একসময় যাঁরা দলের গুরুত্বপূর্ণ মুখ ছিলেন, তাঁদেরই এখন আর পাশে পাওয়া যাচ্ছে না বলে দাবি অসিতের।

Asit Majumder: 'আমরা যাঁদের যন্ত্রণায় ছিলাম, এই অরূপ-ববিরা দিদির কাছে আমাকে ঘেঁষতে দিত না', আক্রমণ অসিতের
অসিত মজুমদারImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 27, 2026 | 3:03 PM
Share

শ্রীরামপুর: ‘একসময় দিদির কাছে ঘেঁষতে দিতেন না, এখন দুঃসময়ে তাঁরাই দল ছেড়ে পালিয়েছেন।’ এবার অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিমকে নিশানা করে এই ভাষাতেই আক্রমণ শানালেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার (Asit Majumder)। একইসঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে তাঁর আবেদন, দলে যেন আর তাঁদের ফিরিয়ে না নেওয়া হয়। অসিতের কটাক্ষ, যাঁরা একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার কথা বলতেন, তাঁদের অনেকেই এখন সরে গিয়েছেন। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালোবাসা নয়, বরং নিজেদের স্বার্থেই অনেকে দলে এসেছিলেন।

কী বললেন অসিত?

শ্রীরামপুরে হুগলি জেলা মমতা তৃণমূলের কনভেনার অসিত মজুমদার বলেন, “আমরা যাঁদের যন্ত্রণায় ছিলাম, এই অরূপ-ববিরা দিদির কাছে আমাকে ঘেঁষতে দিত না। আজ তাঁরা বেইমানি করেছে। দিদিকে পিছন থেকে ছুরি মেরেছে।কেউ বেইমানদের মেনে নেবে না।” একসময় যাঁরা দলের গুরুত্বপূর্ণ মুখ ছিলেন, তাঁদেরই এখন আর পাশে পাওয়া যাচ্ছে না বলে দাবি অসিতের। তাঁর কথায়, “তাঁরা যেন আর ফিরে না আসে। তাঁরা হারিয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে। পারিবারিক কাজ করবে বলে চলে গিয়েছে। তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে আসেননি। সব ধান্দায় এসেছিল।”

‘বিশ্বাসঘাতকদের আর ফেরানো যাবে না’

দল ছেড়ে যাঁরা অন্য দলে যোগ দিয়েছেন, তাঁদের আর তৃণমূলে ফেরানো উচিত নয় বলেও মনে করেন অসিত মজুমদার। এই বিষয়ে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্রকে অনুরোধ করেছেন বলেও জানান তিনি। তাঁর বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে তৃণমূল কংগ্রেসের কোনও অস্তিত্ব নেই। তাঁর কথায়, “মমতা মানেই তৃণমূল, আর তৃণমূল মানেই মমতা।”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?