AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dilip Ghosh: ‘হঠাৎ করে কোনও পার্টি বলবে, হবে না বা আমরা করব না, সম্ভব নয়’, দলের অভ্যন্তরীণ স্ট্র্যাটেজি নিয়ে মুখ খুললেন দিলীপ

Dilip Ghosh on Party Discipline: প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, রাজ্যের রাজনীতিতে তোলাবাজি ও সিন্ডিকেটের যে প্রবণতা রয়েছে, কোনো দলের পক্ষেই হঠাৎ করে তা সম্পূর্ণ নির্মূল করার দাবি করা বাস্তবসম্মত নয়।

Dilip Ghosh: 'হঠাৎ করে কোনও পার্টি বলবে, হবে না বা আমরা করব না, সম্ভব নয়', দলের অভ্যন্তরীণ স্ট্র্যাটেজি নিয়ে মুখ খুললেন দিলীপ
দিলীপ ঘোষ, গ্রামোন্নয়ন মন্ত্রীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 22, 2026 | 5:29 PM
Share

কলকাতা: দলের অন্দরে সুবিধাবাদীদের ঢুকে পড়া এবং তা রুখতে সাংগঠনিক পদক্ষেপ নিয়ে এবার সরাসরি মুখ খুললেন গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। রাজ্যের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও দলের অভ্যন্তরীণ অবস্থান নিয়ে  তাঁর এই মন্তব্য রাজনৈতিক দিক থেকে যথেষ্টই তাৎপর্যপূর্ণ।

এদিন প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, রাজ্যের রাজনীতিতে তোলাবাজি ও সিন্ডিকেটের যে প্রবণতা রয়েছে, কোনও দলের পক্ষেই হঠাৎ করে তা সম্পূর্ণ নির্মূল করার দাবি করা বাস্তবসম্মত নয়। তাঁর কথায়, “এটা ঠিক যে পশ্চিমবঙ্গে যে রাজনীতি, তা তোলাবাজি-সিন্ডিকেটের রাজনীতি। হঠাৎ করে কোনও পার্টি বলবে, হবে না বা আমরা করব না, সম্ভব নয়।” তাঁর মতে, “নিচের স্তরে যাঁরা এতদিন সুবিধাবাদী ছিলেন, তাঁদের অনেকেই দলে ঢোকার চেষ্টা করছেন এবং ইতিমধ্যেই অনেকে যুক্তও হয়ে গিয়েছেন। এ বিষয়ে দলের কাছে বিভিন্ন অভিযোগও জমা পড়েছে।”

 তবে তিনি এটাও স্পষ্ট করেছেন, এই পরিস্থিতিতে দল যে কেবল বিবৃতি দিয়েই থেমে থাকছে না, সে কথা স্পষ্ট করে দিয়েছেন তিনি। দিলীপ ঘোষের বক্তব্য অনুযায়ী, “অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই দলের বহু কর্মী ও নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। একদিকে যেমন পুলিশ আইনি পদক্ষেপ গ্রহণ করেছে, তেমনই দলীয় স্তরেও অভিযুক্তদের সাসপেন্ড করা হয়েছে—যা অতীতে দলের ক্ষেত্রে দেখা যেত না।”

প্রসঙ্গত, পূর্বতন সরকারের বিরুদ্ধে তোলাবাজি, দুর্নীতি, ভ্রষ্টাচারের মেটানোর ডাক দিয়েই ক্ষমতায় এসেছে বিজেপি। শুরুর দিন থেকে মুখ্যমন্ত্রী তথা প্রথম সারির নেতারা তোলোবাজির বিরুদ্ধে সরব হয়েছেন। তোলাবাজি ও দুর্নীতি রুখতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং অন্যান্য বিজেপি নেতারা বিভিন্ন সময়ে কড়া বার্তা ও হুঁশিয়ারি দিয়েছেন। খোদ মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন, তোলাবাজির অভিযোগ পেলে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। হেল্পলাইনে অভিযোগ জানানোর কথা বলেছেন।  চালু হয়েছে হেল্পলাইন নম্বরও। (কাটমানি সংক্রান্ত অভিযোগ: 155334, সিন্ডিকেট অপরাধ: 155335)। তোলাবাজি বা দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে কাউকে যে রেয়াত করা হবে না এবং প্রমাণ মিললে দল কাউকে যে আড়াল করবে না, সে বিষয়ে আগেই কড়া বার্তা দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।

Follow Us