AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kalighat Police Station OC change: ২৪ ঘণ্টার মধ্যে আবারও কালীঘাট থানার ওসি বদল! গৌতম-চামেলির পর এবার বলাই, কিন্তু কেন?

Gautam Das controversy: কিন্তু কেন গণনার আগের মুহূর্তেই কালীঘাট থানার ওসি-কে কে বদল? ঘটনার সূত্রপাত একটি ছবি নিয়ে। কালীঘাট থানার পূর্বতন ওসি গৌতম দাস নিজের হোয়াটসঅ্যাপে একটি স্টেটাস দিয়েছিলেন। ছবি দেখা যাচ্ছে, থানার ভিতরে নিজের আসনে বসেই গৌতম দাস অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল হাতে তাক্ করে রয়েছেন। 

Kalighat Police Station OC change: ২৪ ঘণ্টার মধ্যে আবারও কালীঘাট থানার ওসি বদল! গৌতম-চামেলির পর এবার বলাই, কিন্তু কেন?
বাঁ দিকে গৌতম দাস, ডান দিকে, চামেলি মুখোপাধ্যায় Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 03, 2026 | 2:38 PM
Share

কলকাতা: ২৪ ঘণ্টার মধ্যে কালীঘাট থানায় আবারও ওসি বদল। টাইমলাইন দেখলে বোঝা যাবে, গত ২৪ ঘণ্টার মধ্যে ২ বার ওসি বদল হয়েছেন, তৃতীয় জন ওসি দায়িত্ব নিয়েছেন। গৌতম দাস, চামেলি মুখোপাধ্যায়ের পর এবার কালীঘাট থানার ওসি বলাই বাগ। গৌতম দাসের বিতর্কিত ছবির পর উল্টোডাঙার মহিলা থানার ওসি চামেলি মুখোপাধ্যায়কে কালীঘাট থানার ওসি করা হয়। কিন্তু সূত্রের খবর, চামেলি মুখোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতে মামলা বিচারাধীন। পোলেরহাট থানার  অ্যাডিশনাল ওসি বলাই বাগকে কালীঘাটের ওসি করা হয়েছে।

কিন্তু কেন গণনার আগের মুহূর্তেই কালীঘাট থানার ওসি-কে কে বদল? ঘটনার সূত্রপাত একটি ছবি নিয়ে। কালীঘাট থানার পূর্বতন ওসি গৌতম দাস নিজের হোয়াটসঅ্যাপে একটি স্টেটাস দিয়েছিলেন। ছবি দেখা যাচ্ছে, থানার ভিতরে নিজের আসনে বসেই গৌতম দাস অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল হাতে তাক্ করে রয়েছেন।

এই বিষয়ে তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের কাছে অভিযোগ করেন।  কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দকে চিঠি দিয়ে অভিযোগ জানান।

জয়প্রকাশ মজুমদারের দাবি, এই ধরনের পোস্ট শুধু অস্বস্তিকর নয়, আইনের চোখেও প্রশ্ন তুলতে বাধ্য। তাঁর মতে, কর্তব্যরত অবস্থায় কোনও পুলিশ আধিকারিকের এভাবে অস্ত্র হাতে ছবি পোস্ট করা নিয়মবিরুদ্ধ। পাশাপাশি, অস্ত্র-সহ হুমকিমূলক বার্তা সমাজমাধ্যমে প্রচার করাও কেন্দ্রীয় নির্দেশিকার পরিপন্থী। এরপরই পদক্ষেপ করা হয়। ওসি গৌতমকে সরিয়ে উল্টোডাঙার মহিলা থানার ওসি চামেলিকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু জানা যায়, তাঁর বিরুদ্ধেও মামলা বিচারাধীন।

চামেলির নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি প্রার্থী মানব গুহ। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। সেখানে তিনি দাবি করেছেন, চামেলির বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে। তিনি চামেলির সঙ্গে ‘আসামি’ শব্দটিও জুড়ে দিয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, “এরপরেও কি নির্বাচন কমিশন তাঁকে কালীঘাট থানার ওসি রাখবে? অভিযুক্ত আসামি কি করে থানার ওসি হয়, নির্বাচনের সময়? নির্বাচন কমিশনে কি পুলিশ অফিসার চামেলি মুখোপাধ্যায় জানিয়েছেন, তার বিরুদ্ধে আলিপুর আদালতে একটা মামলা চলছে, যেখানে তিনি হাজিরা দেননি?”তাই তাঁকেও ২৪ ঘণ্টা পেরনোর আগেই সরিয়ে দেওয়া হয়।

Follow Us