AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

খাগড়াগড় বিস্ফোরণে যোগ, পাঁচ জেএমবি জঙ্গির যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ

STF: ২০১৬ সালে কলকাতা পুলিশের এসটিএফ গ্রেফতার করেছিল এই অভিযুক্তদের। মহম্মদ রুবেল, জাহিরুল ইসলাম, মহম্মদ শহিদুল ইসলাম, আনোয়ার হোসেন সহ পাঁচজনকে দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করে এসটিএফ (STF)। দীর্ঘদিনের বিচারপ্রক্রিয়া শেষে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। ওই পাঁচ জনকে দোষী সাব্যস্ত করে নগর দায়রা আদালত।

খাগড়াগড় বিস্ফোরণে যোগ, পাঁচ জেএমবি জঙ্গির যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ
| Edited By: | Updated on: Dec 04, 2025 | 12:14 AM
Share

কলকাতা: কলকাতার আদালতে যাবজ্জীবন কারাদণ্ড পাঁচ জেএমবি জঙ্গির। কলকাতা পুলিশের এসটিএফ-এর তদন্ত শেষে বিচারক রোহন সিনহা পাঁচ জঙ্গির যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দেন। অভিযুক্তরা আদালতে নিজেদের দোষ স্বীকার করে নিয়েছে বলে সূত্রের খবর।

২০১৬ সালে কলকাতা পুলিশের এসটিএফ গ্রেফতার করেছিল এই অভিযুক্তদের। মহম্মদ রুবেল, জাহিরুল ইসলাম, মহম্মদ শহিদুল ইসলাম, আনোয়ার হোসেন সহ পাঁচজনকে দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করে এসটিএফ (STF)।

এই পাঁচ অভিযুক্তের মধ্যে তিনজন বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণের সঙ্গে যুক্ত ছিল। বনগাঁ, বসিরহাট, অসম থেকে জেএমবি জঙ্গিদের গ্রেফতার করেছিল এসটিএফ। অনুমান করা হচ্ছে, উত্তর ২৪ পরগনায় ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে এ দেশে প্রবেশ করেন এই জেএমবি সদস্যরা। একাধিক নাশকতার ছক ছিল‌‌ তাঁদের।

দীর্ঘদিনের বিচারপ্রক্রিয়া শেষে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। ওই পাঁচ জনকে দোষী সাব্যস্ত করে নগর দায়রা আদালত। বুধবার তাঁদের সাজা ঘোষণা করেন বিচারক রোহন সিংহ। ধৃতদের মধ্যে আনোয়ার এবং জবিরুল বাংলাদেশি। বিদেশি নাগরিক আইনেও তাঁদের দোষী সাব্যস্ত করেছেন বিচারক। যাবজ্জীবন কারাদণ্ড করার পাশাপাশি ওই ধারায় ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে পাঁচ জনের। অনাদায়ে তিন মাসের জেলের নির্দেশ।

Follow Us
মুষলধারে বৃষ্টি শুরু, কী বলছে হাওয়া অফিস?
মুষলধারে বৃষ্টি শুরু, কী বলছে হাওয়া অফিস?
গোটা দেশে মোদীর উন্নয়ন, দিকে-দিকে পালিত হচ্ছে প্রধানমন্ত্রীর জন্মদিন
গোটা দেশে মোদীর উন্নয়ন, দিকে-দিকে পালিত হচ্ছে প্রধানমন্ত্রীর জন্মদিন
'আমাদের কলেজে OYO রুম আছে', বিস্ফোরক সুরেন্দ্রনাথ ল কলেজের ছাত্রী
'আমাদের কলেজে OYO রুম আছে', বিস্ফোরক সুরেন্দ্রনাথ ল কলেজের ছাত্রী
অস্তিত্বহীন মাদ্রাসা নিয়ে কোনও সওয়াল করবেন না নওশাদ, তবে...
অস্তিত্বহীন মাদ্রাসা নিয়ে কোনও সওয়াল করবেন না নওশাদ, তবে...
পশ্চিমবঙ্গকে বিপজ্জনক পথে নিয়ে যাওয়া হচ্ছে: মীনাক্ষী
পশ্চিমবঙ্গকে বিপজ্জনক পথে নিয়ে যাওয়া হচ্ছে: মীনাক্ষী
রাস্তায় বিক্রি হওয়া শরবতে কী মেশাত?
রাস্তায় বিক্রি হওয়া শরবতে কী মেশাত?
কলকাতায় তৈরি হবে ফুটবল অ্যাকাডেমি, জানালেন মিঠুন
কলকাতায় তৈরি হবে ফুটবল অ্যাকাডেমি, জানালেন মিঠুন
GI স্বীকৃতির পর প্রথম পুজো, নতুনগ্রামের কাঠের পুতুলের চাহিদা তুঙ্গে
GI স্বীকৃতির পর প্রথম পুজো, নতুনগ্রামের কাঠের পুতুলের চাহিদা তুঙ্গে
ফুটো টিনের ছাউনি,ভাঙা মাটির দেওয়াল! নাগরাকাটায় অসুরদের জীবনের করুণ ছবি
ফুটো টিনের ছাউনি,ভাঙা মাটির দেওয়াল! নাগরাকাটায় অসুরদের জীবনের করুণ ছবি
বাগেশ্বর বাবাকে নিয়ে বিতর্কে এবার মুখ খুললেন লকেট, কী বললেন?
বাগেশ্বর বাবাকে নিয়ে বিতর্কে এবার মুখ খুললেন লকেট, কী বললেন?