AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Khardah Accident ভিডিয়ো: ভয়ঙ্কর রেল দুর্ঘটনা খড়দহের বুকে হতে পারত আজ!

Hazaduari Express: রেল গেট পড়ে গেলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে। এই প্রবণতা থেকেই আইন ভেঙে অনেকে রেলগেট পড়ছে, এমন মুহূর্তেও গাড়ি নিয়ে লাইন পারাপারের চেষ্টা করেন। তাতেই ভয়ঙ্কর কিছু ঘটার সম্ভাবনা তৈরি হয়। এদিনও তাই হয়। কিন্তু প্রশ্ন উঠছে, রেলের কড়া নজরদারি নিয়েও।

Khardah Accident ভিডিয়ো: ভয়ঙ্কর রেল দুর্ঘটনা খড়দহের বুকে হতে পারত আজ!
সাদা গাড়িটিতে ধাক্কা লাগে। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 15, 2024 | 12:20 AM
Share

উত্তর ২৪ পরগনা: ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রবিবার রক্ষা পেল ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস। রক্ষা পেল বহু প্রাণ। তবে এই ঘটনার পরই টাটা সুমোর গাড়ির চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করল রেল। এদিন সন্ধ্যায় ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস খড়দহে ঢোকার মুখে ভয়াবহ ঘটনা ঘটে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “রেল গেট বন্ধ হচ্ছিল। রেল গেট বন্ধ হওয়ার সময় কিছু কিছু মানুষের প্রবণতা থাকে, আমাকে আগে যেতেই হবে যেমন করেই হোক। টাটা সুমোর চালক সেটাই করেছিলেন। গেট বন্ধ হওয়ার সময় সাইরেন বাজে, লাল সিগনাল থাকে। লাল সিগনাল টপকে যাওয়ার অধিকার কারও নেই। এই ড্রাইভার বাবু সেটা করেছেন এবং গেট বন্ধ হওয়ার মুখে ঢুকে গিয়েছেন। এদিকে উল্টো দিকের গেট বন্ধ ছিল। আর কিছুই করার ছিল না। হাজারদুয়ারি সে সময় যাচ্ছিল। আমরা টাটা সুমোর গাড়ির চালকের বিরুদ্ধে এফআইআর করেছি। ওনার গাফিলতির জন্য বড় ধরনের রেল দুর্ঘটনা ঘটতে পারত। আমরা রাজ্য পুলিশের সঙ্গেও কথা বলছি। এসব বন্ধ করতে হবে। এত সতর্ক করার পরও মানুষ এত অবহেলা করলে চলবে না।”

রেল গেট পড়ে গেলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে। এই প্রবণতা থেকেই আইন ভেঙে অনেকে রেলগেট পড়ছে, এমন মুহূর্তেও গাড়ি নিয়ে লাইন পারাপারের চেষ্টা করেন। তাতেই ভয়ঙ্কর কিছু ঘটার সম্ভাবনা তৈরি হয়। এদিনও তাই হয়। কিন্তু প্রশ্ন উঠছে, রেলের কড়া নজরদারি নিয়েও। রেলের তরফে গার্ড থাকালে রেড সিগনাল হয়ে যাওয়ার পর কোনও গাড়ির ঢোকা সহজ নয়। সেক্ষেত্রে এদিন গেট ম্যান ছিলেন কি না তাও খতিয়ে দেখার বিষয়। তবে গাড়িটির চালক পালিয়ে যান। গাড়িতে যাত্রী থাকলে বড় বিপদ ঘটতে পারত। শুধু টাটাসুমোরই ক্ষতি নয়, ট্রেনও লাইনচ্যুত হতে পারত। সেক্ষেত্রে খড়দহের বুকে ভয়ঙ্কর ক্ষত তৈরি করত রবিবারের এই সন্ধ্যা।

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়