Howrah: আগুনে পুড়েখাক ATM! মাঝরাস্তায় পড়ে টাকার বাক্স, স্থানীয়রা এগিয়ে যেতেই যা দেখল…ঢি পড়ল এলাকায়
Howrah: সেই ঘটনার রেশ এখনও কাটেনি। তার আগেই হাওড়ার আলমপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম থেকে লুঠ টাকা। ঘটনায় ইতিমধ্যে তদন্তে নেমেছে স্থানীয় সাঁকরাইল থানার পুলিশ। আটক করা হয়েছে দুষ্কৃতীদের একটি গাড়িও।

কলকাতা: প্রথমে প্রতারণা। তারপর লুঠপাট। গত ২৪ ঘণ্টায় বঙ্গে দুষ্কৃতীদের জালিয়াতির মোক্ষম টার্গেট হয়ে উঠেছে শুধুই ATM। শুক্রবার রাতে ATM থেকে টাকা তুলতে গিয়ে সমস্ত জমানো টাকা খোয়ালেন দক্ষিণ কলকাতার এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে কিশোর ভারতী স্টেডিয়ামের নিকটবর্তী একটি এটিএমে। মেশিনে কার্ড ঢোকাতেই লক হয়ে যায় কার্ডটি। তারপর কয়েক মিনিটে উধাও টাকা।
সেই ঘটনার রেশ এখনও কাটেনি। তার আগেই হাওড়ার আলমপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম থেকে লুঠ টাকা। ঘটনায় ইতিমধ্যে তদন্তে নেমেছে স্থানীয় সাঁকরাইল থানার পুলিশ। আটক করা হয়েছে দুষ্কৃতীদের একটি গাড়িও।
শনিবার ভোররাতে ঘটে এই লুঠপাট। পুলিশ সূত্রে খবর, আন্দুল রোডের ধারে আলমপুরে একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের এটিএম কাউন্টারে লুঠপাট চালায় দুষ্কৃতীরা। গ্যাস কাটার দিয়ে ফালি ফালি করে দেয় ATM মেশিনটিকে। তারপর সেটির মধ্যে থাকা টাকা নিয়ে চম্পট দেয় তারা।
দুষ্কৃতীদের তাণ্ডবের জেরে এটিএম মেশিনে আগুনও ধরে যায়। এছাড়াও, মেশিনের একটি অংশকে ভেঙে রাস্তার মাঝেই ফেলে রেখে চলে যায় দুষ্কৃতীরা। ভাঙা হয়েছে এটিএমের সিসিটিভি ক্যামেরাটিও।
রাতের অন্ধকারে যে এমন তাণ্ডব ঘটেছে, তা ঘুণাক্ষরেও টের পাননি স্থানীয়রা। সকালে এলাকায় লোক চলাচল শুরু হতেই নজরে আসে রাস্তার মাঝে পড়ে থাকা এটিএমের ভাঙা অংশটি। তারপরই খবর দেওয়া হয় পুলিশকে। এক প্রত্যক্ষদর্শীর দাবি, ‘রাস্তার মাঝেই এটিএম মেশিনের একটা ভাঙা অংশ ফেলে রেখে চলে যায় দুষ্কৃতীরা। এটিএম মেশিনটিকেও একেবারে জ্বালিয়ে দেয় তারা।’
তবে ঠিক কত টাকা চুরি হয়েছে, সেই বিষয়ে এখনও আন্দাজ করা সম্ভব হয়নি। ব্যাঙ্কের আধিকারিকরা এলেই তা জানা সম্ভব হবে বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে। ইতিমধ্য়ে এলাকার সিসি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সময় সেই এটিএমে কোনও নিরাপত্তারক্ষীও ছিল না বলে জানাচ্ছে পুলিশ।
এই ঘটনায় পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠি জানান, ‘যে গ্যাং এই কাজ করেছে তাদের চিহ্নিত করা গিয়েছে। তাদের গাড়ি আটক করা হয়েছে। তবে টাকা লুঠ হলেও তার পরিমাণ জানা এখনও সম্ভব হয়নি।’

