Share Market: ফুটছে শেয়ার বাজার, ঘরে ঢুকল প্রায় ১৪ কোটির বিশাল লাভ! কী হবে ভোটের রেজাল্ট বের হলে?

Share Market: একদিনেই বাজার থেকে বিনিয়োগকারীদের হাতে এসেছে ১৩.৭৮ লক্ষ কোটি টাকা। এক্সিট পোলের পরিসংখ্যান এসেছে ১ জুন। যাতে স্পষ্ট ইঙ্গিত, ফের দেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে মোদী সরকার। তারপর সকলের নজর ছিল শেয়ার বাজারের দিকে।

Share Market: ফুটছে শেয়ার বাজার, ঘরে ঢুকল প্রায় ১৪ কোটির বিশাল লাভ! কী হবে ভোটের রেজাল্ট বের হলে?
প্রতীকী ছবি Image Credit source: Facebook

Jun 03, 2024 | 7:33 PM

কলকাতা: বুথ ফেরত সমীক্ষাগুলি সামনে আসতেই ইঙ্গিতটা স্পষ্ট হচ্ছিল। অবশেষে সোমবার মার্কেট খুলতেই বড় লাভের মুখ দেখলেন বিনিয়োগকারীরা। হয়ে গেল একের পর এক নতুন রেকর্ড। এক্সিট পোলের রেজাল্টের সঙ্গে ভোটের ফলের রেজাল্ট যদি মিলে যায় তাহলে মঙ্গলবার সর্বকালের সেরা উচ্চতায় পৌঁছাতে পারে দালাল স্ট্রিট, এমনটা মনে করছেন বাজার বিশেষজ্ঞদের একটা বড় অংশ। তথ্য বলছে, এদিন BSE এর প্রধান সূচক সেনসেক্স ২৫০০ পয়েন্টের বেশি বৃদ্ধি পেয়েছে। একই সময়ে, নিফটিতেও ৭৩০ পয়েন্টের বেশি বৃদ্ধি দেখা গিয়েছে। প্রায় তিন বছর পর একদিনে শেয়ারবাজারে এত বড় উত্থান ঘটেছে। তাতেই পড়ে গিয়েছে শোরগোল। শেষবার এত বড় লাফ দেখা গিয়েছে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি। 

আর এই বৃদ্ধির হাত ধরেই শেয়ারবাজারের বিনিয়োগকারীরা বিপুল মুনাফা ঘরে তুলতে পেরেছেন। একদিনেই বাজার থেকে বিনিয়োগকারীদের হাতে এসেছে ১৩.৭৮ লক্ষ কোটি টাকা। এক্সিট পোলের পরিসংখ্যান এসেছে ১ জুন। যাতে স্পষ্ট ইঙ্গিত, ফের দেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে মোদী সরকার। তারপর সকলের নজর ছিল শেয়ার বাজারের দিকে। কী হয়, কী হয় ভাব নিয়ে সোমবার দালাল স্ট্রিটের দরজা খুলতেই একেবারে নতুন রেকর্ড!

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, টিসিএস, এইচডিএফসি ব্যাঙ্ক, এসবিআই, এলআইসি-র মতো দেশের শীর্ষ ১০টি সংস্থার শেয়ারে এদিন বড় লাফ দেখা গিয়েছে। অন্যদিকে আদানি গ্রুপের ১০টি কোম্পানির ক্ষেত্রেও বড় লাভ দেখা গিয়েছে। তথ্য অনুসারে, শুধু আদানি গোষ্ঠীর মার্কেট ক্যাপ ২০ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। 

বিঃ দ্রঃ – শেয়ার বাজারের বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ। এখানে বিনিয়োগের কোনও নির্দিষ্ট ফর্মূলা নেই। তাই এখানে বিনিয়োগ নিজের দায়িত্বে করা উচিত।

 

Follow Us