AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murder: কথা রাখেনি ভাই, এলোপাথাড়ি ছুরির কোপে ‘খুন’ করল দাদা

Murder: বেলেঘাটার একটি আবাসনের তিনতলায় একটি ফ্ল্যাট রয়েছে রোহনের। জানা গিয়েছে, সেই ফ্ল্যাটটি তিনি অভিজিৎ মণ্ডলকে বিক্রি করবেন বলে কথা দিয়েছিলেন। কিন্তু, পরে এক দালালকে ফ্ল্যাটটি বিক্রি করার সিদ্ধান্ত নেন রোহন।

Murder: কথা রাখেনি ভাই, এলোপাথাড়ি ছুরির কোপে 'খুন' করল দাদা
প্রতীকী ছবিImage Credit: Freepik
| Edited By: | Updated on: Mar 30, 2025 | 6:37 PM
Share

কলকাতা: ফ্ল্যাট বিক্রি নিয়ে দুই ভাইয়ের বচসা। দাদাকে ফ্ল্যাট বিক্রি করার ‘প্রতিশ্রুতি’ দিয়েও অন্য ব্যক্তিকে ফ্ল্যাট বিক্রির চেষ্টা। তা নিয়ে বচসার সময়ই ভাইকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ। ঘটনাটি বেলেঘাটার। ভাই রোহন মণ্ডলকে খুনের কথা স্বীকার করেছেন অভিযুক্ত অভিজিৎ মণ্ডল। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

বেলেঘাটার একটি আবাসনের তিনতলায় একটি ফ্ল্যাট রয়েছে রোহনের। জানা গিয়েছে, সেই ফ্ল্যাটটি তিনি অভিজিৎ মণ্ডলকে বিক্রি করবেন বলে কথা দিয়েছিলেন। কিন্তু, পরে এক দালালকে ফ্ল্যাটটি বিক্রি করার সিদ্ধান্ত নেন রোহন। একথা জানার পরই ভাইয়ের সঙ্গে বিবাদে জড়ান অভিজিৎ। কেন তাঁকে কথা দিয়েও অন্য জনকে ফ্ল্যাট বিক্রি করার সিদ্ধান্ত নিলেন, সেই প্রশ্ন তোলেন। দু’জনের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, অভিজিৎ গালিগালাজ করেন রোহন। তখনই ছুরি দিয়ে ভাইকে এলোপাথাড়ি কুপিয়ে খুন করেন অভিজিৎ।

ভাইকে খুনের পর রক্তমাখা ছুরিটি কিছুটা দূরে একটি ম্যানহোলে ফেলে দেন অভিজিৎ। ঘটনার জেরে এলাকায় এদিন উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে আসে বেলেঘাটা থানার পুলিশ। আসে লালবাজার হোমিসাইড শাখার অফিসাররা। অভিজিৎকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি খুনের কথা স্বীকার করেছেন বলে জানা গিয়েছে। তারপরই তাঁকে গ্রেফতার করা হয়। আগামিকাল অভিজিৎকে শিয়ালদহ আদালতে তোলা হবে। এদিকে, খুনে ব্যবহৃত ছুরিটি ম্যানহোল থেকে উদ্ধার করেছে পুলিশ।

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো