AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Guest House: ‘অন্তরঙ্গ ছবি ভাইরাল করে দেবে বলত’, সেই ভয়েই ‘এক্স বয়ফ্রেন্ড’এর সঙ্গে গেস্ট হাউজে?

Lake Gardens: সূত্রের খবর, ওই তরুণীকে পুলিশকে জানান, তাঁরা একসঙ্গেই বড় হয়েছেন। এমনও নাকি ওই তরুণী জানিয়েছেন বলে সূত্রের দাবি, "কোভিডের সময় সম্পর্ক ভেঙে যাওয়ার পর আমাকে ব্ল্যাকমেইল করত অন্তরঙ্গ কিছু ছবি ভাইরাল করার জন্য। তাই বাধ্য হয়েই সাত বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পরও গেস্ট হাউজে এসেছিলাম।"

Guest House: 'অন্তরঙ্গ ছবি ভাইরাল করে দেবে বলত', সেই ভয়েই 'এক্স বয়ফ্রেন্ড'এর সঙ্গে গেস্ট হাউজে?
গেস্ট হাউজে দেহ উদ্ধার। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 04, 2024 | 9:52 PM
Share

কলকাতা: লেক গার্ডেন্সে গেস্ট হাউজে তরুণীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে বুধবার। এরপর সঙ্গে থাকা এক যুবক নিজেকে গুলি করে শেষ করে দেন বলেও অভিযোগ। সেই ঘটনায় একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। যা তদন্তকারীদের নজরে। একইসঙ্গে যে তরুণীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে, তাঁকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তাতে নানারকম তথ্যও উঠে আসছে। সম্পর্কের টানাপোড়েন যার মধ্যে অন্যতম।

সূত্রের খবর, ওই তরুণীকে পুলিশকে জানান, তাঁরা একসঙ্গেই বড় হয়েছেন। এমনও নাকি ওই তরুণী জানিয়েছেন বলে সূত্রের দাবি, “কোভিডের সময় সম্পর্ক ভেঙে যাওয়ার পর আমাকে ব্ল্যাকমেইল করত অন্তরঙ্গ কিছু ছবি ভাইরাল করার জন্য। তাই বাধ্য হয়েই সাত বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পরও গেস্ট হাউজে এসেছিলাম। আমাদের সম্পর্কের কথা বাড়িতেও জানত। দু’মাস হল অন্য একটি ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে। সেই ছেলেটি বজবজেরই ছেলে।”

অন্য়দিকে এই ঘটনায় পুলিশ যে সুইসাইড নোটটি উদ্ধার করেছে, তাতে লেখা, ‘ও এবং আমি একইসঙ্গে একই পাড়ায় বড় হয়েছি। এরপর আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। আমরা বিয়ে করতে চেয়েছিলাম। এরপরই আমাদের মধ্যে কাস্টের সমস্যা তৈরি হয়। তাই হঠাৎই করোনার সময় আমাদের সম্পর্ক ভেঙে যায়।’

Follow Us