AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek on Pratik-Ur: ‘দাদা আমি টিকিট চাই না, তবে…’ তৃণমূলে এসে অভিষেকের থেকে কী চাইলেন প্রতীক-উর?

যেদিন থেকে প্রকাশ্যে সিপিএম-এর সঙ্গে দূরত্ব ঘোষণা করেছেন প্রতীক উর, সেই দিন থেকেই লাগাতার দলের অন্দরের একাধিক বিষয় নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। মুখে বলেছেন,পার্টিতে থাকতে চান তবে তাঁর 'দমবন্ধ' হয়ে আসছে এখানে সেই জন্য থাকবেন না। এমনকী, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর ডাকও উপেক্ষা করেছেন প্রতীক-উর। মূলত ক্ষোভ উগরেছেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের উপর।

Abhishek on Pratik-Ur: 'দাদা আমি টিকিট চাই না, তবে...' তৃণমূলে এসে অভিষেকের থেকে কী চাইলেন প্রতীক-উর?
প্রতীক উর ও অভিষেকImage Credit: Facebook
| Updated on: Feb 21, 2026 | 7:01 PM
Share

কলকাতা: নীতি-আদর্শ জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র টিকিটের লোভে শাসকদলে ভিড়ে গিয়েছেন প্রাক্তন কমরেড প্রতীক উর রহমান। এমন একটা প্রচার বিগত কয়েকদিন ধরে সংবাদ মাধ্যম তো বটেই সামাজিক মাধ্যমেও ভেসে বেড়াচ্ছে। কিন্তু সত্যিই কি তৃণমূল আর প্রতীক-উরের ডিল হয়েছে? এ নিয়ে এবার সরাসরি মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

যেদিন থেকে প্রকাশ্যে সিপিএম-এর সঙ্গে দূরত্ব ঘোষণা করেছেন প্রতীক উর, সেই দিন থেকেই লাগাতার দলের অন্দরের একাধিক বিষয় নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। মুখে বলেছেন,পার্টিতে থাকতে চান তবে তাঁর ‘দমবন্ধ’ হয়ে আসছে এখানে সেই জন্য থাকবেন না। এমনকী, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর ডাকও উপেক্ষা করেছেন প্রতীক-উর। মূলত ক্ষোভ উগরেছেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের উপর।

প্রথম থেকেই রাজনীতির অলিগলিতে আলোচনা হচ্ছিল সিপিএম ছেড়ে কি তাহেল তৃণমূল যাচ্ছেন প্রতীক-উর? এমনকী এও বলা হয়েছে,’তৃণমূলের সঙ্গে ডিল ফাইনাল’ হয়ে গিয়েছে তাঁর। বিধানসভা ভোটে টিকিট পেতেই দলবদল। সোশ্যাল মিডিয়া জুড়ে এই আলোচনার অন্ত ছিল না।

শনিবার যখন অভিষেকের পাশে দাঁড়িয়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন প্রতীক-উর সেই সময় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রথমে একহাত নিলেন বামেদের। বললেন, “প্রতীক-উরকে বলা হচ্ছে তৃণমূলের সঙ্গে ডিল করেছেন। ডিল হল, বিধানসভার টিকিট পাচ্ছে। প্রতীক-উর নিজে বলেছে দাদা..আমি টিকিট নেব না। যে ছেলেটা এতদিন দল করল তাঁকেই চেনন না। আপনি আগেই বলে দিলেন গদ্দার, বলে দিলেন বেইমান। কারণ আপনার কাছে বশ্যতা স্বীকার করেননি। খুব গায়ে জ্বালা সেলিমবাবুদের।” অভিষেক এও বলেছেন, প্রতীক-উর নাকি তাঁকে জানিয়েছেন দল তাঁকে ভোটের টিকিট দিলেও তিনি নেবেন না। কারণ তিনি শুধু সংগঠন করতেই চান। এত ভাল কর্মী সত্যিই পাওয়া যায় কি না প্রশ্নও তুলেছেন তৃণমূলের নম্বর ২।

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো