AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek on CID: ‘CID কী? এদের ED-CBI-এর কাছেই মাথা নত করিনি’, মুখ খুললেন অভিষেক

তিনি এও বলেন, "আমি জানি না কেন সিআইডি এসেছে। সাংবাদিকরা বলেই দিচ্ছেন, সই জাল মামলায় এসেছে সিআইডি। তার মানে ওরা তো সাংবাদিকদের জানিয়েই দিচ্ছেন কোথায়। সিআইডি কী? এদের ইডি সিবিআই-এর কাছেই মাথা নত করিনি। এদের দশ পুরুষও যদি চায় না আমাকে সিআইডি দিয়ে পুরসভা দিয়ে আমার ঘর অফিস ভেঙে মাথায় আঘাত করে যা ইচ্ছা চেষ্টা করুক। আমি দমার ছেলে নই।"

Abhishek on CID: 'CID কী? এদের ED-CBI-এর কাছেই মাথা নত করিনি', মুখ খুললেন অভিষেক
অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 30, 2026 | 2:37 PM
Share

কলকাতা: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি (CID) দল। শনিবারের বার বেলায় প্রায় পাঁচ থেকে ছ’জন আধিকারিক অভিষেকের ‘শান্তিনিকেতন’নামের বাড়িতে পৌঁছয়। দরজা ধাক্কাধাক্কির পর তৃণমূল সেকেন্ড ইন কমান্ডের বাড়ি থেকে এক কর্মচারী বেরিয়ে এসে জানিয়ে দেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে নেই। এ দিকে, যখন সিআইডি অভিষেকের একটি বাড়িতে তখন তিনি কালীঘাটে তাঁর অপর বাড়ি থেকে সাংবাদিকদের মুখোমুখি হলেন। স্পষ্টত জানালেন, ইডি-সিবিআইএর এর কাছেই মাথা নত করেননি তাহলে সিআইডি কোন ছাড়।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ? 

অভিষেক বলেন, “ওদের এখানে আসতে বলুন। আপনাদের মাধ্যমে খবর পাঠালাম। আমি এখানে থাকি। এই বাড়িতে আসতে হবে।” তারপর তার আরও বক্তব্য, “আমার বাড়ির কোন অংশটা বেআইনি? সেইটা কলকাতা পুরসভা বলতে পারবে। আমার কাছে ভিডিয়ো রয়েছে। একটা নোটিস লাগিয়ে চলে গেল। কোন অংশটা বেআইনি বলতে হবে তো। আমার যা বলার আমি বলে দিয়েছি। বাকি সিআইডি-ইডি-পুরসভা কেন এসেছে তারাই তো বলতে পারবে।”

তিনি এও বলেন, “আমি জানি না কেন সিআইডি এসেছে। সাংবাদিকরা বলেই দিচ্ছেন, সই জাল মামলায় এসেছে সিআইডি। তার মানে ওরা তো সাংবাদিকদের জানিয়েই দিচ্ছেন কোথায়। সিআইডি কী? এদের ইডি সিবিআই-এর কাছেই মাথা নত করিনি। এদের দশ পুরুষও যদি চায় না আমাকে সিআইডি দিয়ে পুরসভা দিয়ে আমার ঘর অফিস ভেঙে মাথায় আঘাত করে যা ইচ্ছা চেষ্টা করুক। আমি দমার ছেলে নই।” এরপর তিনি নিজেই বলে দেন,আমি বেলেঘাটয় কুণাল ঘোষের অফিসে দেখা করেছি। ওইখানে গিয়েছিলাম ওই খানে থেকেই এসেছি।”

Follow Us
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.