AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কোভিড রোগী ভর্তি করাতে গিয়ে চরম হয়রানি, স্বাস্থ্য ভবনের বিরুদ্ধে ক্ষোভ

অভিযোগ, রোগীকে (COVID-19) হাসপাতালে নিয়ে যাওয়া হলে তারা সাফ জানায় স্বাস্থ্য ভবন তাদের কোনও খবর পাঠায়নি।

কোভিড রোগী ভর্তি করাতে গিয়ে চরম হয়রানি, স্বাস্থ্য ভবনের বিরুদ্ধে ক্ষোভ
অভিযোগকারী বরুণ দাস।
| Updated on: May 01, 2021 | 6:39 AM
Share

কলকাতা: এবার স্বাস্থ্য ভবনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ (COVID-19)। খোদ কলকাতার ভবানীপুর সেন রোডের ঘটনা। একই পরিবারের চারজন করোনা আক্রান্ত। অভিযোগ, এর মধ্যে মা ও এক ছেলেকে হাসপাতালে ভর্তি করানোর প্রয়োজন হয়। শুক্রবার সেই ভর্তি করাতে গিয়েই নাকানিচোবানি খেতে হয়। অভিযোগ, প্রায় ৭-৮ ঘণ্টা পর পৌঁছয় অ্যাম্বুলেন্স। হাসপাতালে আনা হলে সেখানেও চলে টালবাহানা।

কোভিড আক্রান্তের সহযোগিতায় এগিয়ে আসা এক স্বেচ্ছাসেবী বরুণ দাস জানান, “এই রোগীর বাড়িতে চারজন থাকেন। চারজনই করোনা পজিটিভ। বড় ছেলে কেপিসিতে ভর্তি। সেখানেও আমাদের এক অভিজ্ঞতা। স্বাস্থ্য ভবনে জানানোর পর অ্যাম্বুলেন্স এল কয়েক ঘণ্টা পর। কেপিসিতে যেতেই বলছে আমাদের কাছে কোনও খবর নেই। আবার স্বাস্থ্য দফতরে ফোন করে কথা বলার পর আরও ২ ঘণ্টা কাটিয়ে রোগী ভর্তি করানো হল।”

আরও পড়ুন: সংক্রমণ রুখতে নয়া নির্দেশিকা নবান্নের, অনির্দিষ্টকালের জন্য বন্ধ সিনেমা হল-শপিং মল, বেঁধে দেওয়া হল বাজারের সময়

বরুণবাবুর অভিযোগ, একই সমস্যা হয় সংক্রমিত ওই ব্যক্তির মাকে মেডিক্যাল কলেজে ভর্তি করাতে গিয়েও। বরুণবাবু বলেন, “এই মহিলার ক্রিটিক্যাল কনডিশন। উনি হার্টের রোগী। সাইনাসের সমস্যা। সকালে স্বাস্থ্য ভবনে ফোন করা হয়েছিল। বলা হল অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে। সে এল দেরী করে। তার পর আবার হাসপাতালে এসে সমস্যা। বলছে, স্বাস্থ্য ভবন কিছু জানায়নি। আমার কাছে জানতে চাইছে, বেড নম্বর দিয়েছে কি না। এই করে প্রায় তিন ঘণ্টা কাটিয়ে তারপর ভর্তি নিল।” এভাবে একজন কোমর্বিডিটি থাকা কোভিড রোগীকে হাসপাতালের বাইরে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হলে যে কোনও সময় যা কিছু হয়ে যেতে পারে বলেও সরব হন তিনি।

Follow Us
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট