AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tumpa Koyal: কামদুনির প্রতিবাদী টুম্পা কয়ালের স্বামীর উপর হামলা, চায়ের দোকানে বেধড়ক মার

Tumpa Koyal: নিউটাউন লাগোয়া পাথরঘাটা পঞ্চায়েতের আকন্দ কেশরী গ্রামে রবিবার সন্ধ্যায় বিজয় মিছিল বার করেছিল তৃণমূল। অভিযোগ, সেই মিছিল থেকে তৃণমূলের সমর্থকরা এই হামলা করে। সেখানেই টুম্পাদের বাড়ি। এলাকার চায়ের দোকানে বসেছিলেন তাঁর স্বামী।

Tumpa Koyal: কামদুনির প্রতিবাদী টুম্পা কয়ালের স্বামীর উপর হামলা, চায়ের দোকানে বেধড়ক মার
থানায় টুম্পা কয়াল। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 24, 2024 | 12:56 PM
Share

রাজারহাট: কামদুনির প্রতিবাদী মুখ টুম্পা কয়ালের স্বামীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। টুম্পার স্বামী বিশ্বজিৎ মণ্ডলকে চায়ের দোকানে মারধর করার অভিযোগ উঠেছে। আক্রান্ত স্বামীকে নিয়ে নিউটাউনের টেকনো সিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করতে আসেন টুম্পা। তাঁর অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। যদিও এ নিয়ে তৃণমূলের কারও কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।

টুম্পা কয়াল জানান, কাজ থেকে ফিরে তাঁর স্বামী চায়ের দোকানে এসে বসেছিলেন। সেখানেই একদল যুবক বিশ্বজিতের উপর চড়াও হন। আক্রান্তকে ভাঙড়ের জিরানগাছা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সূত্রে খবর, নিউটাউন লাগোয়া পাথরঘাটা পঞ্চায়েতের আকন্দ কেশরী গ্রামে রবিবার সন্ধ্যায় বিজয় মিছিল বার করেছিল তৃণমূল। অভিযোগ, সেই মিছিল থেকে তৃণমূলের সমর্থকরা এই হামলা করে। সেখানেই টুম্পাদের বাড়ি। এলাকার চায়ের দোকানে বসেছিলেন তাঁর স্বামী।

টুম্পা কয়াল বলেন, “ওকে কয়েকজন ঘিরে ধরে। ওকে বলতে থাকে বিজেপির হয়ে স্লিপ বিলি করেছিস? বিজেপির পতাকা নিয়েছিস? বলে এলোপাথাড়ি মারতে থাকে। বুকে পা তুলে নিয়ে গলা টিপে ধরে। জিভ বেরিয়ে গিয়েছিল। কথা বলার অবস্থা ছিল না ওর। মেডিক্যাল করিয়ে থানায় গিয়েছি। টুম্পা কয়াল ওদের টার্গেট ছিল। পারেনি তাই ওকে টার্গেট করেছে। আমার জন্যই ওকে মেরেছে তৃণমূলের লোকেরা।” বিধাননগর কমিশনারেটের টেকনো সিটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?