TMC MLA Madan Mitra: গাড়িতে পড়ল ডিম, মদন বলছেন, ‘মৃত্যুকে অনেক কাছ থেকে দেখলাম’
Trinamool MLA Madan Mitra: ফেসবুক লাইভে মদনকে একরাশ উদ্বেগের সঙ্গেই বলতে দেখা গেল, “আমি দক্ষিণেশ্বরে ব্লক ওয়ার্ড অফিসে যাব বলে বেরিয়েছিলাম। তখনই এই ঘটনা ঘটে। মৃত্যুকে অনেক কাছ থেকে দেখলাম। কিন্তু রাখে হরি তো মারে কে!”

সোজা কথায় একদা তৃণমূলই মদনকে আজ প্রাণে মারার চেষ্টা করেছে বলে অভিযোগ করছেন। মদনের দাবি, তারা আজ বিজেপি হয়েছে। ফেসবুক লাইভেই পুলিশি নিষ্ক্রিয়তা নিয়েও সুর চড়িয়েছেন তিনি। গুলি চলেছে বলেও অভিযোগ করছেন। তবে প্রমাণ নেই,সেটাও বলছেন। সিসিটিভি প্রকাশ্যে এনে কারা এই কান্ড ঘটিয়েছে প্রমান করবেন বলেও বলেছেন কামারহাটির বিধায়ক।
ফেসবুক লাইভে মদনকে একরাশ উদ্বেগের সঙ্গেই বলতে দেখা গেল, “আমি দক্ষিণেশ্বরে ব্লক ওয়ার্ড অফিসে যাব বলে বেরিয়েছিলাম। তখনই এই ঘটনা ঘটে। মৃত্যুকে অনেক কাছ থেকে দেখলাম। কিন্তু রাখে হরি তো মারে কে! অনেক ভালো কাজের জন্য, বহু মানুষের পাশে দাঁড়ানোর জন্য মৃত্যুকে আমি চোখের সামনে দেখেও আবার আপনাদের কাছে ফিরে আসতে পারলাম।” এমনকি ওই লাইভেই দক্ষিণেশ্বরে তাঁর দলের এক কাউন্সিলরের বাড়ি আশ্রিত দুষ্কৃতীরা ঘেরাও করে রাখে বলেও অভিযোগ তোলেন তিনি। সেখানে নাকি জয় শ্রী রাম স্লোগানও ওঠে। ফেসবুক লাইভেই ডিজি, ব্যারাকপুরের সিপি-র দৃষ্টি আকর্ষণও করেন। বর্তমানে এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাপানউতোরও শুরু হয়েছে। চলছে চর্চা।
