AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Annapurna Bhandar Scheme: জুন থেকেই পাবেন টাকা, জানিয়ে দিলেন বিধায়ক

Annapurna Bhandar Launch Date: পাঁচ বছর আগে বাংলায় মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছিল তৎকালীন তৃণমূল সরকার। ২ দফায় লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়ে। তফসিলি জাতি ও উপজাতি মহিলাদের মাসে ১৭০০ টাকা ও অন্য মহিলারা লক্ষ্মীর ভান্ডারে ১৫০০ টাকা পান। বিজেপি নির্বাচনী ইস্তাহারে প্রতিশ্রুতি দেয়, ক্ষমতায় এলে মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার চালু হবে। সেখানে মাসে ৩ হাজার টাকা করে পাবেন মহিলারা। বিজেপি ক্ষমতায় আসতেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প কবে চালু হবে, তা নিয়ে জল্পনা ছড়ায়।

Annapurna Bhandar Scheme: জুন থেকেই পাবেন টাকা, জানিয়ে দিলেন বিধায়ক
অন্নপূর্ণা ভান্ডারে মহিলাদের মাসে ৩ হাজার টাকা দেওয়া হবেImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 11, 2026 | 6:47 PM
Share

কলকাতা: নতুন সরকারের মুখ্যমন্ত্রী শনিবার শপথ নিয়েছেন। দু’দিন পরই অন্নপূর্ণা ভান্ডার চালু নিয়ে বড় বার্তা। কবে চালু হচ্ছে মহিলাদের জন্য এই প্রকল্প, তা জানালেন মাটিগাড়া-নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মণ। সোমবার নবান্নের বাইরে দাঁড়িয়ে তিনি জানিয়ে দিলেন, জুন থেকেই বাংলার মহিলারা অন্নপূর্ণা ভান্ডারে মাসে ৩ হাজার টাকা করে পাবেন। নির্বাচনী প্রচারে বিজেপির দেওয়া প্রতিশ্রুতিগুলি সব পূরণ করা হবে বলে তিনি জানালেন।

কী বললেন মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক?

শনিবার শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। সোমবার নতুন সরকারের মন্ত্রিসভার বৈঠক হয়। বিজেপি বিধায়করাও এদিন নবান্নে এসেছিলেন। শুভেন্দু তাঁদের সঙ্গে বৈঠক করেন। তারপরই নবান্নের বাইরে দাঁড়িয়ে আনন্দময় বর্মণ বলেন, “কেন্দ্রীয় সরকারের যেসব সুযোগ সুবিধা বাংলার মানুষ এতদিন পাননি, সেগুলো তাড়াতাড়ি পেয়ে যাবেন।” এরপরই বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, “আমাদের যেসব প্রতিশ্রুতি ছিল, যেমন অন্নপূর্ণা ভান্ডার জুন মাসের প্রথম থেকে বাংলার মা, দিদি, বোনেরা পেয়ে যাবেন। জুন থেকেই সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধাও পাবেন তাঁরা।”

পাঁচ বছর আগে বাংলায় মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছিল তৎকালীন তৃণমূল সরকার। ২ দফায় লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়ে। তফসিলি জাতি ও উপজাতি মহিলাদের মাসে ১৭০০ টাকা ও অন্য মহিলারা লক্ষ্মীর ভান্ডারে ১৫০০ টাকা পান। বিজেপি নির্বাচনী ইস্তাহারে প্রতিশ্রুতি দেয়, ক্ষমতায় এলে মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার চালু হবে। সেখানে মাসে ৩ হাজার টাকা করে পাবেন মহিলারা। বিজেপি ক্ষমতায় আসতেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প কবে চালু হবে, তা নিয়ে জল্পনা ছড়ায়। এদিন নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দেন, বিগত সরকারের চালু থাকা কোনও প্রকল্পই বন্ধ হবে না। তখনই প্রশ্ন ওঠে, অন্নপূর্ণা ভান্ডার কবে চালু হবে? সেই প্রশ্নেরই উত্তর দিয়ে বিজেপি বিধায়ক আনন্দময় বর্মণ জানিয়ে দিলেন, জুন থেকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাওয়া যাবে।

Follow Us