AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Annapurna Yojana Form Last Date: ১২ পাতা তথ্য দিতে হবে, অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা করার শেষদিন কবে?

Annapurna Yojana Application Deadline: অনলাইন ও অফলাইন- দুইভাবেই অন্নপূর্ণা যোজনার ফর্ম পাওয়া যাচ্ছে। অফলাইন ফর্ম বেরিয়েছে গত বুধবার, ২৭ মে। অনলাইনে ফর্ম পূরণ শুরু হয়েছে গতকাল, ২৯ মে থেকে। অফলাইনে বিডিও অফিস, ডিএম অফিস, পুরসভা ও ওয়ার্ড অফিসে অন্নপূর্ণা যোজনার ফর্ম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। 

Annapurna Yojana Form Last Date: ১২ পাতা তথ্য দিতে হবে, অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা করার শেষদিন কবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে কড়াকড়ি।Image Credit: TV9 বাংলা
| Updated on: May 30, 2026 | 8:31 AM
Share

কলকাতা: মাসে মাসে তিন হাজার টাকা। মহিলাদের জন্য আর্থিক সহায়তা প্রকল্পের ঘোষণা করেছে রাজ্যের নতুন বিজেপি সরকার। ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনা(Annapurna Yojana)-র ফর্ম বিলি, ফর্ম ফিল আপ করা শুরু হয়েছে। লম্বা লাইন বিডিও অফিস থেকে শুরু করে সাইবার ক্যাফে-জেরক্সের দোকানে। কবে অন্নপূর্ণা যোজনার ফর্ম (Annapurna Yojana Form) জমা করার শেষদিন?

অনলাইন ও অফলাইন- দুইভাবেই অন্নপূর্ণা যোজনার ফর্ম পাওয়া যাচ্ছে। অফলাইন ফর্ম বেরিয়েছে গত বুধবার, ২৭ মে। অনলাইনে ফর্ম পূরণ শুরু হয়েছে গতকাল, ২৯ মে থেকে। অফলাইনে বিডিও অফিস, ডিএম অফিস, পুরসভা ও ওয়ার্ড অফিসে অন্নপূর্ণা যোজনার ফর্ম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

কবে ফর্ম জমা দেওয়ার শেষ দিন?

জানা গিয়েছে, অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে গেলে, উপভোক্তাদের নির্দিষ্ট সময়ের মধ্য়ে ফর্ম জমা দিতে হবে। আপাতত স্থির করা হয়েছে, আগামী ৯০ দিনের মধ্যেই অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা দিতে হবে। তবেই এই আর্থিক সুবিধা পাওয়া যাবে।

জুন মাসে কারা টাকা পাবেন?  

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ২ জুনের মধ্যে যারা অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা দেবেন, তারা জুন মাসের কিস্তিতে ৩০০০ টাকা পাবেন। ৩ জুন থেকেই ডিবিটি-র মাধ্যমে টাকা দেওয়া শুরু হবে। যদি কেউ আগে লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা থাকেন, তবে এখনই ফর্ম জমা করতে না পারলেও, এই মাসে লক্ষ্মীর ভাণ্ডারের ১৫০০ টাকা পাবেন।

ভুল তথ্য দিলে কী হবে?

অন্নপূর্ণা যোজনার ১২ পাতার ফর্মে পরিবারের সকল সদস্যের ডিটেইল, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, মোট বার্ষিক আয়, জমির মালিকানা, সন্তান কোন স্কুল পড়ে-সেই সংক্রান্ত সমস্ত তথ্য জানাতে হবে। যদি ফর্ম পূরণে কোনও ভুল তথ্য দেন, তাহলে সরকারি সমস্ত স্কিম থেকে বাদ পড়বেন বলেই জানানো হয়েছে।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত