AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Annapurna Yojana: প্রতি মাসে কোন তারিখে অন্নপূর্ণার টাকা ঢুকবে, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

Suvendu Adhikari on Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনায় কত আবেদন হয়েছে, কত ভেরিফিকেশন হয়েছে, সেই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, "জুন মাস থেকে ৩১ জুলাই পর্যন্ত অফলাইন, অনলাইনে আবেদন নেওয়া হয়েছে। অফলাইনে যাঁদের আবেদন নেওয়া হয়েছে, তাঁদের ফর্ম পোর্টালে আপলোড করার কাজ চলছে। ভেরিফিকেশন করা হয়েছে। নবান্ন থেকে ২৮ লক্ষ মানুষকে টাকা দিয়েছিলাম, নেতাজি ইন্ডোর থেকে ১ কোটি ১৯ লক্ষ মানুষকে দিয়েছিলাম।"

Annapurna Yojana: প্রতি মাসে কোন তারিখে অন্নপূর্ণার টাকা ঢুকবে, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
শুভেন্দু অধিকারীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 06, 2026 | 6:27 PM
Share

কলকাতা: অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) অগস্টের কিস্তি এখনও অনেকের অ্যাকাউন্টে ঢোকেনি। কবে ঢুকবে টাকা তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে মানুষের মধ্যে। এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন দিনক্ষণ। প্রতি মাসে কোন তারিখে অন্নপূর্ণা যোজনার টাকা (Annapurna Yojana Payment) উপভোক্তাদের অ্যাকউন্টে ঢুকবে, ভেরিফিকেশনের স্ট্যাটাস কী, তা নিয়ে বিস্তারিত তথ্য দিলেন শুভেন্দু (CM Suvendu Adhikari)।

লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিস্তারিত তথ্য মুখ্যমন্ত্রীর

আজ নবান্ন থেকে হর ঘর তিরঙ্গা কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী। জানান, ৯ থেকে ১৭ অগস্ট এই কর্মসূচি পালন করা হবে। পরে ওই বৈঠকেই অন্নপূর্ণা যোজনা নিয়েও বেশ কিছু তথ্য দিয়েছেন তিনি। একইসঙ্গে, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে পূর্বতন সরকার কী কী দুর্নীতি করেছিল, কবে কবে টাকা বন্ধ করে দিয়েছিল, সেই বিষয়ে বিস্তারিত রিপোর্ট তুলে ধরেন শুভেন্দু। বলেন, “২০২১ সালে সেপ্টেম্বর মাসে এক কোটি ৫২ লক্ষ ৫৮৮ জনকে ৫০০ টাকা দেওয়া হয়েছিল। তারপর থেকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল। এপ্রিল ২০২২ সাল এপ্রিল মাস। ফেব্রুয়ারি ও মার্চ মাস মিলিয়ে ২১ লাখ ৮৪ হাজার ৬৩১ দেওয়া হয়। তারপর দুই মাস টাকা দেওয়া বন্ধ। ২০২২ সালে জুলাই মাসে দিল ৩ লক্ষ ৭৭ হাজার ৮৮৩। সব হিসেব আছে। আমরা এসব কাজ করি না।”

অন্নপূর্ণা যোজনার দিনক্ষণ নিয়ে কী জানালেন?

অন্নপূর্ণা যোজনায় কত আবেদন হয়েছে, কত ভেরিফিকেশন হয়েছে, সেই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, “জুন মাস থেকে ৩১ জুলাই পর্যন্ত অফলাইন, অনলাইনে আবেদন নেওয়া হয়েছে। অফলাইনে যাঁদের আবেদন নেওয়া হয়েছে, তাঁদের ফর্ম পোর্টালে আপলোড করার কাজ চলছে। ভেরিফিকেশন করা হয়েছে। নবান্ন থেকে ২৮ লক্ষ মানুষকে টাকা দিয়েছিলাম, নেতাজি ইন্ডোর থেকে ১ কোটি ১৯ লক্ষ মানুষকে দিয়েছিলাম। তারপরও আমরা আবেদন নিয়েছি ৩১ জুলাই পর্যন্ত। মোট আবেদন করেছেন ২ কোটি ১৬ লক্ষ। এই আবেদনকারীদের ভেরিফিকেশনের কাজ চলছে। ভেরিফিকেশন প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। ১০ অগস্ট সাংবাদিক বৈঠক করে জানাব।

কবে অগস্টের টাকা ঢুকবে, তাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেন,”১৭ অগস্ট থেকে ৩ হাজার করে পাঠাব। কারা কারা বিবেচিত হবেন, বলে দেওয়া হবে। পরের মাস থেকে বিজেপি সরকার যতদিন থাকবে, প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে টাকা দেওয়া হবে। এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নয়।” একইসঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অন্নপূর্ণা নিয়ে ভুল তথ্য দিলেই কড়া পদক্ষেপ করা হবে। তাঁর হুঁশিয়ারি, ” সোশ্যাল মিডিয়ায় যাঁরা মিথ্যা তথ্য দিচ্ছেন, চিহ্নিত করে রাখছি, তাঁদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।”

Follow Us
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?