AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অভিষেকের সঙ্গে ‘বন্ধুত্বের’ খেসারত? তৃণমূলের ‘চাকরি’ খোয়ানোর নেপথ্য কারণ খোলসা করলেন অরূপ

TMC: এড়িয়ে যেতে চাইলেন অভিষেককে ছবি দেওয়ার প্রসঙ্গও। খানিক যুক্তি সাজিয়ে বললেন, “আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। নেত্রী মমতাদি। আজকে মমতাদি বিজয়ার পর সমস্ত কর্মীদের সঙ্গে দেখা করেন। সৌজন্য বিনিময় করেন। আমি যাব না দেখা করতে? এটা তো আমার আবেগ। একইভাবে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও আমাদের আবেগ। সেই আবেগের কারণেই তাঁর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছি।”

অভিষেকের সঙ্গে 'বন্ধুত্বের' খেসারত? তৃণমূলের 'চাকরি' খোয়ানোর নেপথ্য কারণ খোলসা করলেন অরূপ
কী বলছেন অরূপ? Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Nov 27, 2024 | 1:40 PM
Share

কলকাতা: ‘Left Job at All India Trinamool Congress’ অরূপ চক্রবর্তীর ফেসবুক প্রোফাইলে গেলেই জ্বলজ্বল করছে লাইনটা। এই অরূপ চক্রবর্তীই দীর্ঘ সময় ধরে তৃণমূলের মুখপাত্রের পদ সামলেছেন। কিন্তু, রাতারাতি তাঁকে অব্য়াহতি দিয়ে দিয়েছে দল। শুধু অরূপ চক্রবর্তী নয়, কোহিনুর, সুদীপ রাহাও বাদ পড়েছেন মুখপাত্রের তালিকা থেকে। জায়গায় এসেছেন এক ঝাঁক নতুন মুখ। এদিকে তৃণমূলের এই রদবদলের আবহে বারেবারে শোনা যাচ্ছে নবীন-প্রবীণ দ্বন্দ্বের কথা। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশের মতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন অরূপ। সে কারণেই কী কোপ? প্রশ্ন ঘুরছে। তবে অভিষেকের সঙ্গে ‘বন্ধুত্বের’ কারণেই কোপ পড়েছে পদে, এমনটা মানতে নারাজ অরূপ। 

এড়িয়ে যেতে চাইলেন অভিষেককে ছবি দেওয়ার প্রসঙ্গও। খানিক যুক্তি সাজিয়ে বললেন, “আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। নেত্রী মমতাদি। আজকে মমতাদি বিজয়ার পর সমস্ত কর্মীদের সঙ্গে দেখা করেন। সৌজন্য বিনিময় করেন। আমি যাব না দেখা করতে? এটা তো আমার আবেগ। একইভাবে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও আমাদের আবেগ। সেই আবেগের কারণেই তাঁর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছি।” 

কিন্তু, মনের কোণে কী কোথাও একটা অভিমানের মেঘ জমতে শুরু করেছেন? প্রকাশ্যে যদিও এ নিয়ে খুল্লামখুল্লা কিছুই বলতে চাইলেন না তিনি। ক্যামারে মুখোমুখি হতে বললেন কোনও অভিমানই নেই তাঁর। নেই কোনও আক্ষেপ। একইসঙ্গে ফেসবুক পোস্ট নিয়ে দেন যুক্তি। বলেন, “আমি জানতে পারি যে মুখপাত্রদের নতুন তালিকা তৈরি হয়েছে। একটা গ্রুপও তৈরি হয়েছে। সেখানে আমি নেই। তারপর আমি প্রোফাইলে স্টেটাসটা আপডেট করে দিই। এতদিন মুখপাত্র ছিলাম, এখন প্রাক্তন মুখপাত্র। দল সিদ্ধান্ত নিয়েছে, দল বিবেচনা করেছে।”

তবে দলের কঠিনতম সময়েও যে তাঁরা দলের পাশে দাঁড়িয়েছিলেন তা মনে করাতে ভোলেনি। খানিক অতীত মনে করিয়েই বললেন, ‘আমরা চেষ্টা করেছি দলের কঠিনতম সময়ে পারফর্ম করার।” ২০২১ সালে ২১ জুলাইয়ের পরের রাতে অর্থাৎ ২২ জুলাই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে রেইড হয়। পরবর্তীকালে গ্রেফতার। মানিক ভট্টাচার্য থেকে জ্যোতিপ্রিয় মল্লিক, কুন্তল ঘোষ, একের পর এক গ্রেফতারির ঘটনা ঘটেছে। যে সময় তৃণমূলের সঙ্গে রাজনৈতিকভাবে না পেরে এজেন্সি দিয়ে কোণঠাসা করা হয়েছে তখন আমরা একের পর এক চ্যানেলে গিয়েছি। মমতাদির নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে লড়াই করেছি। এমনকী আরজি কর কাণ্ডের সময়ও ভোকালি লড়াই করেছি। দল নিশ্চয় বিবেচনা করেই নিশ্চয় এখন এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা দলের অনুগত সৈনিক। তাই দলের সিদ্ধান্ত মাথা পেতে নেওয়াই সৈনিকের কাজ। তবে আমাদের দল একটাই। তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়।“ 

অরূপ কী নন পারফর্মার? 

যোগ্যতা বিবেচনা করার ভার এখনও দলের উপরেই রাখছেন অরূপ। বলছেন, “নন পারফর্মার কিনা দল বিবেচনা করবে। কোনও আক্ষেপ বা অনুযোগ নেই। দলের সবথেকে খারাপ সময়ে আমরা কথা বলেছি, আমাকে মুখপাত্রের দায়িত্ব দিয়েছিল। সেরা জায়গা দিয়ে পারফর্ম করার চেষ্টা করেছিলাম। এখন নতুন যাঁরা এসেছেন তাঁরা নিশ্চয় আরও ভাল করে পারফর্ম করবেন। তাঁদের জন্য শুভকামনা রইল।” 

Follow Us
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি