AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Baruipur Girl Harassment: পরপর গ্রেফতারি থেকে শাস্তি দেওয়ার বার্তা, ২৪ ঘণ্টায় বারুইপুর-কাণ্ডে কতটা তৎপর শুভেন্দু-সরকার

Baruipur: এক নাবালিকাকে খুনের অভিযোগে রবিবার উত্তপ্ত হয়েও ওঠে বারুইপুর। দেহ আটকে বিক্ষোভ দেখান এলাকাবাসী। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলে। পরপর পুলিশের গাড়িতে ভাঙচুরও চালানো হয়। পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ফোন যাওয়ার পর বিক্ষোভ উঠে যায়। রাতেই হয় ময়নাতদন্ত।

Baruipur Girl Harassment: পরপর গ্রেফতারি থেকে শাস্তি দেওয়ার বার্তা, ২৪ ঘণ্টায় বারুইপুর-কাণ্ডে কতটা তৎপর শুভেন্দু-সরকার
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 06, 2026 | 8:54 PM
Share

বারুইপুর: নাবালিকাকে নির্যাতন করে খুনের অভিযোগে উত্তাল বারুইপুর। রবিবার দুপুরে পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধার হওয়ার পর উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর এলাকা। স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। নাবালিকার মৃতদেহ আটকে চলে বিক্ষোভ। কোনও ক্রমে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। আজ, সোমবার ধৃতদের আদালতে পেশ করা হয়। তাঁদের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

২৪ ঘণ্টায় কী কী ঘটল, একনজরে

রবিবার দুপুরে পুকুর থেকে উদ্ধার হয় নাবালিকার দেহ। দেহ ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন সাধারণ মানুষ। দেহ আটকে বিক্ষোভ দেখানো হয়। এই পরিস্থিতিতে পুলিশের উপস্থিতিতে ফোন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দুর আশ্বাসেই উঠে যায় বিক্ষোভ।

রাতেই নাবালিকার ময়নাতদন্তের ব্যবস্থা করে পুলিশ। মৃত্যুর আসল কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করে পুলিশ।

রবিবার রাতেই দু’জনকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে গ্রেফতার করা হয় আরও একজনকে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘বারুইপুরের ঘটনায় ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হবে। মৃতার পরিবার যা যা চেয়েছে, তাই করা হবে।’ একইসঙ্গে তিনি বার্তা দেন, যাঁরা বিক্ষোভের নামে ভাঙচুর করেছে, তাঁদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার সিপিএম, তৃণমূলের মতো বিরোধী দলের প্রতিনিধিদের এলাকায় পৌঁছতে দেখা যায়। শুভেন্দু অধিকারী বার্তা দেন, কারও যাওয়ার ক্ষেত্রে কোনও বাধা দেওয়া হবে না।

সোমবার দুপুরে ধৃতদের আদালতে তোলা হয়। তাঁদের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

Follow Us
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর