AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India-Pakistan Match: ‘এক ইঞ্চিও জায়গা ছাড়ছি না’, পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামার আগেই কলকাতায় হয়ে গেল ‘শত্রু নিধন যজ্ঞ’

India-Pakistan Match: শনিবার সন্ধ্যায় বিধাননগরের ৩৫ নম্বর ওয়ার্ডে বাইপার সংলগ্ন অঞ্চলে এই পুজোর আয়োজন করা হয়। নিজে দাঁড়িয়ে থেকে যজ্ঞ করেন পুরপিতা। ছিলেন তাঁর অনুগামীরা। ছিলেন এলাকার বাসিন্দারা। যজ্ঞের আয়োজন করে উচ্ছ্বসিত পুরপিতা জয়দেব নস্কর।

India-Pakistan Match: ‘এক ইঞ্চিও জায়গা ছাড়ছি না’, পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামার আগেই কলকাতায় হয়ে গেল ‘শত্রু নিধন যজ্ঞ’
মহাসমারোহে চলল যজ্ঞ Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Feb 23, 2025 | 10:29 AM
Share

বিধাননগর: হাতে আর মাত্র কয়েক ঘণ্টা! তারপরেই ফের ‘যুদ্ধ’ ভারত-পাকিস্তানের। হাইভোল্টেজ ম্যাচের আগে পারদ চড়ছে গোটা দেশেই। ম্যাচের ঠিক আগের রাতে বাংলায় হয়ে গেল ‘শত্রু নিধন যজ্ঞ’। আয়োজকের ভূমিকায় বিধাননগরের ৩৫ নম্বর ওয়ার্ডের পুরপিতা জয়দেব নস্কর। শনিবার সন্ধ্যায় আয়োজন করা হল তারা দেবীর পুজো। মহাসমারোহে আয়োজন করা হল যজ্ঞের। 

শনিবার সন্ধ্যায় বিধাননগরের ৩৫ নম্বর ওয়ার্ডে বাইপার সংলগ্ন অঞ্চলে এই পুজোর আয়োজন করা হয়। নিজে দাঁড়িয়ে থেকে যজ্ঞ করেন পুরপিতা। ছিলেন তাঁর অনুগামীরা। ছিলেন এলাকার বাসিন্দারা। যজ্ঞের আয়োজন করে উচ্ছ্বসিত পুরপিতা জয়দেব নস্কর। তিনি বলছেন, “পাকিস্তান এমনিতে আমাদের শত্রু নয়। কিন্তু, খেলার দিক থেকে অবশ্যই শত্রু। তাই মাঠে আমরা এক ইঞ্চিও জায়গা ছাড়ছি না। সে কারণেই এই শত্রু নিধন যজ্ঞের আয়োজন। ভারত একশো শতাংশ জিতছে। আমরা শুধু অপেক্ষা করছি কখন জয়ের হাসি হাসব। এলাকার অনেক মহিলাই এদিন পুজো দেখতে এসেছিলেন। পুজোর আয়োজন করে খুবই ভাল লাগছে।” 

পুজো করলেন পুরোহিত সমর কাঞ্জিলাল। উচ্ছ্বাসের রেশ তাঁরও চোখেমুখে। সাফ বললেন, “ভারত যাতে জেতে সে কারণেই এই পুজোর আয়োজন। আমরা শুধু পাকিস্তানকেই হারাতে চাই না। আমরা চাই ভারত ট্রফি জিতুক। আমরা সমস্ত টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে চাই। কিছুদিন আগে টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হয়েছে। আমরা চাই চ্যাম্পিয়নস ট্রফিতেও সেই জয়ের ধারা বজায় থাকুক। যে টিম ভারতের বিরুদ্ধে খেলবে খেলার মাঠে তারাই আমাদের শত্রু।” 

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...