AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Police Recruitment: রাজ্য পুলিশে শীঘ্রই বড় নিয়োগ, কত শূন্য পদ জানুন

Bengal Police Recruitment: বারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনে নতুন ৮টি থানা তৈরি হচ্ছে। হচ্ছে আরও তিনটি ফাঁড়ি।

West Bengal Police Recruitment: রাজ্য পুলিশে শীঘ্রই বড় নিয়োগ, কত শূন্য পদ জানুন
মালদায় প্রতারিত তৃণমূল নেতা (ফাইল ছবি)
| Edited By: | Updated on: Nov 10, 2021 | 11:22 AM
Share

 কলকাতা: রাজ্য পুলিশে বড় নিয়োগ হতে চলেছে। সব মিলিয়ে বিভিন্ন পদমর্যাদায় ৯৯৮ জন পুলিশ আধিকারিক- কর্মী নিয়োগ হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই রাজ্য মন্ত্রিসভায় এই নিয়ে আলোচনা হয়েছে বলে খবর।

বারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনে নতুন ৮টি থানা তৈরি হচ্ছে। থানাগুলো হ’ল হালিশহর, নাগেরবাজার, দক্ষিণেশ্বর, কামারহাটি, জেটিয়া, শিবদাসপুর, বাসুদেবপুর, মোহনপুর। এছাড়াও বাড়ুইপাড়া, আটচালা বাগনান এবং গোলঘর তিনটি ফাঁড়ি তৈরি হচ্ছে।

থানা এবং ফাঁড়িতে বিভিন্ন পদমর্যাদার ৭৭৯টি পদ সৃষ্টি হতে চলেছে। সংশ্লিষ্ট থানা এবং ফাঁড়িগুলোতে ১১টি কর্মবন্ধু (আংশিক সময়) নিয়োগ হতে চলেছে। এ নিয়ে রাজ্য মন্ত্রিসভায় আলোচনা হয়েছে। পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্কফোর্সের অধীনে দু’টি থানা তৈরির ভাবনা রয়েছে রাজ্য সরকারের। তা-নিয়েও রাজ্য মন্ত্রিসভায় আলোচনা হয়েছে বলে সূত্রের দাবি।

এতদিন পর্যন্ত বীরভূমের নানুর থানার অধীনে ছিল কীর্ণাহার পুলিশ ফাঁড়ি। তা-পূর্ণ থানার মর্যাদা পেতে চলেছে। এর ফলে লাভপুর থানার অধীনে থাকা কিছু এলাকা কীর্ণাহার থানার মধ্যে অন্তর্ভুক্ত হতে চলেছে। এর ফলে ওই সমস্ত জায়গাতে বিভিন্ন পদমর্যাদায় নিয়োগ করা হবে ২১৯ জনকে। এছাড়াও, দু’জন কর্মবন্ধু নিয়োগ করা হবে। সব মিলিয়ে বিভিন্ন পদমর্যাদায় ৯৯৮ জন পুলিশ আধিকারিক- কর্মী নিয়োগ হবে।

এদিকে, চলতি মাসেই কলকাতা পুলিশে নিয়োগ নিয়ে বড়সড় রায় দেয় হাইকোর্ট। এবার থেকে কলকাতা পুলিশের যে কোনও পদে আবেদন করতে পারবেন রূপান্তরকামীরা। সম্প্রতি একটি মামলায় হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে। কলকাতা পুলিশের সাব-ইনস্পেকটর ও সার্জেন্ট পদে নিয়োগের জন্য আবেদন করেছিলেন এক রূপান্তরকামী। কিন্তু রূপান্তরকামীদের জন্য কোনও কলাম না থাকায় সমস্যায় পড়েছিলেন তিনি। যে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। গত ৬ সেপ্টেম্বর বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় রাজ্য সরকারের কাছে এই বিষয়ে জবাব তলব করেন। সেই সংক্রান্ত মামলার শুনানিতেই আদালত স্পষ্ট করে দেয়, এবার থেকে রূপান্তরকামীরাও কলকাতা পুলিশে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: ‘বাংলার পুলিশ আমাদের,প্রশাসন আমাদের’, ভাইরাল যুব তৃণমূল কংগ্রেস সভাপতি!

আরও পড়ুন: Chhat Pujo 2021: দূষণ নিয়ন্ত্রণে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা সরোবর চত্বরে, ঘিরে ফেলা হয়েছে টিন-বাঁশের ব্যারিকেডে

Follow Us
'২০১৭ সালের আগে বাংলা ও উত্তর প্রদেশের মিল ছিল', কেন বললেন যোগী?
'২০১৭ সালের আগে বাংলা ও উত্তর প্রদেশের মিল ছিল', কেন বললেন যোগী?
মহিলারা ঝাঁটা দেখানোয় কী বললেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র?
মহিলারা ঝাঁটা দেখানোয় কী বললেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র?
১০,০০০ টাকার বেশি অনলাইনে পাঠালেই আটকে যাবে?
১০,০০০ টাকার বেশি অনলাইনে পাঠালেই আটকে যাবে?
আশাজিকে ব্যক্তিগতভাবে চিনতেন প্রসেনজিৎ, আজ দুঃসংবাদ পেয়ে কী বললেন?
আশাজিকে ব্যক্তিগতভাবে চিনতেন প্রসেনজিৎ, আজ দুঃসংবাদ পেয়ে কী বললেন?
'নো 4G, নো 5G, ওনলি মোদীজি', স্লোগানে কাঁপল সভা
'নো 4G, নো 5G, ওনলি মোদীজি', স্লোগানে কাঁপল সভা
৯২-তে নিষ্প্রভ ধ্রুবতারা, আজ আর কারোর ডাক শুনলেন না আশা...
৯২-তে নিষ্প্রভ ধ্রুবতারা, আজ আর কারোর ডাক শুনলেন না আশা...
'বাংলাকে কাঙাল করছে...', GDP নিয়ে না-জানা কথা যোগীর মুখে
'বাংলাকে কাঙাল করছে...', GDP নিয়ে না-জানা কথা যোগীর মুখে
কী কাণ্ড! শেষ পর্যন্ত ওটি রুমে তৃণমূল প্রার্থী, দেখুন কী করলেন
কী কাণ্ড! শেষ পর্যন্ত ওটি রুমে তৃণমূল প্রার্থী, দেখুন কী করলেন
'মাদ্রাসাকে ৬০০০ কোটি দিয়েছে তৃণমূল, বঞ্চিত উত্তরবঙ্গ', তোপ মোদীর
'মাদ্রাসাকে ৬০০০ কোটি দিয়েছে তৃণমূল, বঞ্চিত উত্তরবঙ্গ', তোপ মোদীর
প্রচারে বেরিয়েছিলেন, অর্জুনকে দেখেই কেঁদে ফেললেন মহিলারা, কিন্তু কেন?
প্রচারে বেরিয়েছিলেন, অর্জুনকে দেখেই কেঁদে ফেললেন মহিলারা, কিন্তু কেন?