AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maa Flyover Accident: সাতসকালে মা ফ্লাইওভারে ভয়াবহ দুর্ঘটনা, দুমড়ে-মুচড়ে গেল গাড়ি

Kolkata Car Accident: একটি গাড়ির চাকা খুলে বেরিয়ে গিয়েছে। অপর গাড়ির ডানদিকটা দুমড়ে গিয়েছে, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেপরোয়া গতির জেরে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

Maa Flyover Accident: সাতসকালে মা ফ্লাইওভারে ভয়াবহ দুর্ঘটনা, দুমড়ে-মুচড়ে গেল গাড়ি
দুর্ঘটনাগ্রস্ত গাড়িImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 31, 2026 | 11:06 AM
Share

কলকাতা: বেপরোয়া গতির জেরে ফের ভয়াবহ দুর্ঘটনা শহরে। শনিবার সকালে মা ফ্লাইওভারে (Maa Flyover) ঘটে গেল বড় দুর্ঘটনা। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ। তার মধ্যে একটি গাড়ি ডিভাইডার পার করে অপরদিকের লেনে চলে যায় বলে অভিযোগ।

শনিবার সকালে ফ্লাইওভারের দুদিক থেকে আসা দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। অন্তত ৪ জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। একটি গাড়ির চাকা খুলে বেরিয়ে গিয়েছে। অপর গাড়ির ডানদিকটা দুমড়ে গিয়েছে, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটি। বেপরোয়া গতির জেরে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দুর্ঘটনার পিছনের কারণ খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি গাড়ি পার্ক সার্কাস সেভেন পয়েন্টের দিক থেকে বাইপাসের দিকে যাচ্ছিল। সেটির গতি এতটাই বেশি ছিল যে ডিভাইডার টপকে সেটি চলে যায় উল্টোদিকের লেনে। বাইপাসের দিক থেকে সেভেন পয়েন্টের দিকে যাওয়া একটি গাড়িতে ধাক্কা মারে। সেই গাড়ির ডানদিকটা একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। অপর গাড়ির চাকা খুলে চলে গিয়েছে। ভিতরে থাকা দুটি এয়ারব্যাগই খুলে যায়।

চালক সহ গুরুতর আহত হয়েছেন ৪ জন যাত্রী। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আহতদের। এক শিশুও আহত হয়েছে বলে জানা যাচ্ছে। দুটি গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

Follow Us