AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Annapurna Yojana: ১০ জুলাই ডেডলাইন, যারা অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি, তাদের জন্য বড় ঘোষণা

Annapurna Yojana Deadline: রবিবারই মন্ত্রী মালতি রাভা রায় জানান, যেসকল মহিলার অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল হয়ে গিয়েছে, তাদের আবেদন পুনরায় যাচাই করা হবে। এর জন্য প্রশাসনের আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে সমস্ত তথ্য যাচাই করবেন।

Annapurna Yojana: ১০ জুলাই ডেডলাইন, যারা অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি, তাদের জন্য বড় ঘোষণা
অন্নপূর্ণা যোজনায় নাম বাদ পড়লে কী করবেন?Image Credit: PTI
| Updated on: Jul 06, 2026 | 8:29 AM
Share

কলকাতা: বাংলার ঘরে ঘরে খুশির হাওয়া। ১ কোটি ১০ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ঢুকেছে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) তিন হাজার টাকা। যারা টাকা পেয়েছেন, তারা তো খুশি, কিন্তু চিন্তায় পড়েছেন বাকি আবেদনকারীরা। অনেকেরই অভিযোগ, তারা এখনও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি। আদৌ পাবেন কি না, তাও জানেন না। কারোর আবেদনের স্টেটাস ‘আন্ডার এনকোয়ারি’ (Under Enquiry) দেখাচ্ছে, কারোর আবার সরাসরি ‘অ্যাপ্লিকেশন রিজেক্টেড’ (Application Rejected) দেখাচ্ছে। যারা এখনও টাকা পাননি, এবার তাদের বড় আশ্বাস দিলেন মেখলিগঞ্জের বিধায়ক তথা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতি রাভা রায় (Malati Rava Roy)। তিনি জানালেন, যাদের আবেদন রিজেক্ট হয়ে গিয়েছে, তাদের আবেদন খতিয়ে দেখা হবে। বাড়ি বাড়ি গিয়ে আধিকারিকরা আবেদন পর্যালোচনা করবেন।  

কী জানালেন মন্ত্রী?

রবিবারই মন্ত্রী মালতি রাভা রায় জানান, যেসকল মহিলার অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল হয়ে গিয়েছে, তাদের আবেদন পুনরায় যাচাই করা হবে। এর জন্য প্রশাসনের আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে সমস্ত তথ্য যাচাই করবেন। তারাই যাচাই করে দেখবেন যে কেন আবেদনকারীর আবেদন বাতিল হয়ে গিয়েছে। তারা আর অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন কি না, তাও জানানো হবে। তিনি সকল আবেদনকারীকে আশ্বাস দিয়ে বলেন,  “যোগ্য আবেদনকারীদের কেউই সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন না।”   

তিনি বলেন, “এটা বিরাট বড় একটা উদ্যোগ। আমরা খুব অল্প সময়ে বিপুল সংখ্যক মানুষকে এই আর্থিক সুবিধা দিয়েছি। আমি এসডিও, বিডিও-দের নির্দেশ দিয়েছি যে আবেদন রিজেক্টেড হওয়ার কারণ কী-তা খতিয়ে দেখতে। কেন আবেদন বাতিল হচ্ছে, তার কারণ খুঁজে বের করতে।”

১০ জুলাই ডেডলাইন-

গত শনিবার, ৪ জুলাই উচ্চ পর্যায়ের বৈঠক হয় রাজ্যের মুখ্য়সচিব মনোজ কুমার আগরওয়ালের নেতৃত্বে। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী ১০ জুলাইয়ের মধ্যে আবেদন ভেরিফিকেশন শেষ করা হবে। যাদের আবেদন রিজেক্ট বা বাতিল করে দেওয়া হয়েছে, তাদের আবেদন যেমন যাচাই করা হবে, তেমনই অফলাইনে যে আবেদন জমা পড়েছে, তা ডিজিটাইজ করার প্রক্রিয়াও শেষ করতে হবে ওই সময়ের মধ্যে। 

রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, ১.৬২ কোটি আবেদন জমা পড়েছিল অন্নপূর্ণা যোজনার। ২৭.৩৮ লক্ষ অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন যে যারা সিএএ-তে আবেদন করেছেন বা যাদের নাম ট্রাইব্যুনালে রয়েছে, তাদের অন্নপূর্ণা যোজনার সুবিধা এখনই বন্ধ করা হবে।

Follow Us
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?