Bikash Ranjan Bhattacharya: ‘কেমন দুঃসাহস হয়েছে….’, দিল্লি যাওয়ার আগে ‘বিকাশ দা’-কে নিয়ে লম্বা পোস্টে কী লিখলেন মমতা?
Bikash Ranjan Bhattacharya and Mamata Banerjee: বর্ষীয়ান আইনজীবীর ওপর হামলায় স্বাভাবিকভাবেই প্রতিবাদে সোচ্চার হয়েছে সমাজের বিভিন্ন প্রান্ত। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সমাজ মাধ্যমে দীর্ঘ পোস্ট করেছেন। রাজনৈতিক জীবনে বিকাশরঞ্জনের সঙ্গে তাঁর সম্পর্কের বুনিয়াদ নিয়েও লেখেন তিনি।নিয়োগ দুর্নীতি মামলায় বারবার মামলাকারীদের হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সওয়াল করেছেন বিকাশবাবু।

কলকাতা: সিপিআইএম নেতা তথা প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের (পূর্বালোক) বাসভবনে দুষ্কৃতী হামলার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা নাগাদ বিকাশরঞ্জনের বাড়িতে হামলা চলে বলে অভিযোগ। প্রবীণ আইনজীবীর বাসভবনে এই হামলার ঘটনার পর তীব্র প্রতিবাদ করেছন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, বারুইপুর আদালত, ব্যাংকশাল আদালত, চন্দননগর এবং শালবনির সাম্প্রতিক ঘটনার পর এই হামলাকে আইনজীবী সমাজ ও আইনি ব্যবস্থার ওপর ধারাবাহিক আঘাত হিসেবে তুলে ধরে ঘটনার কড়া নিন্দা জানানো হয়।

সমাজমাধ্যমে দীর্ঘ পোস্টে মমতা লেখেন, “রাজনৈতিক ও আদর্শগত মতভেদ থাকলেও শালীনতা এবং সংবিধানের প্রতি মর্যাদা বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্বাস নির্বিশেষে সংবিধান, বার ও বেঞ্চের সুরক্ষা এবং আইনজীবীদের ঐক্যের আহ্বান জানানো হয়েছে এই ঘটনার প্রেক্ষাপটে।” তিনি আরও লেখেন, “পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীকে শনাক্ত করার চেষ্টা চলছে।”
উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে বিকাশরঞ্জনের বাড়িতে হামলা হয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মুখ এবং মোটরবাইকের নম্বর প্লেট কাপড়ে ঢেকে এক দুষ্কৃতী প্রবীণ আইনজীবীর বাড়ির সামনে এসে উপস্থিত হয়। এরপর ব্যাগ থেকে একের পর এক কাচের মদের বোতল বের করে সোজা বাড়ি লক্ষ্য করে ছুড়তে থাকে। বোতলের আঘাতে জানলার কাচ ভেঙে চুরমার হয়ে যায় এবং বাড়ির সিসিটিভি ক্যামেরাও ক্ষতিগ্রস্ত হয়। সে সময় বাড়িতে থাকা এক গৃহসহায়িকা অল্পের জন্য আঘাত থেকে রক্ষা পান। আক্রমণ চলাকালীন বিকাশরঞ্জন ভট্টাচার্যের নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ।
বর্ষীয়ান আইনজীবীর ওপর হামলায় স্বাভাবিকভাবেই প্রতিবাদে সোচ্চার হয়েছে সমাজের বিভিন্ন প্রান্ত। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সমাজ মাধ্যমে দীর্ঘ পোস্ট করেছেন। রাজনৈতিক জীবনে বিকাশরঞ্জনের সঙ্গে তাঁর সম্পর্কের বুনিয়াদ নিয়েও লেখেন তিনি।নিয়োগ দুর্নীতি মামলায় বারবার মামলাকারীদের হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সওয়াল করেছেন বিকাশবাবু। রাজ্যের বিরুদ্ধে একাধিক মামলা লড়েছেন। SIR মামলায় সুপ্রিম কোর্টে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের অংশগ্রহণ নিয়ে সরবও হয়েছিলেন বিকাশ। বলেছিলেন, ‘মমতা নাটক করছেন’। কিন্তু সেই বিকাশবাবুকেই আবার বলতে শোনা গিয়েছেন, প্রয়োজনে মমতার হয়েও লড়তে রাজি তিনি। সেই ‘বিকাশদা’র বাড়িতে হামলায় সরব হয়েছেন মমতা।
তবে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ। তিনি বলেন, “যাঁরা বিকাশরঞ্জনকে আক্রমণ করছেন তাঁদের চেনেন, পুলিশের তো উচিত ওঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।”
