AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Physical Assault: ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলরের ছেলে!

Biplab Chakraborty Arrested: এই অভিযোগ পাওয়ার পরেই নড়েচড়ে বসে পুলিশ। ঘটনার সত্যতা যাচাই করতে তদন্ত শুরু হয় এবং সমস্ত দিক খতিয়ে দেখার পর গত রাতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ধর্ষণ, ভয় দেখানো সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক গুরুতর ধারায় মামলা রুজু করা হয়েছে।

Physical Assault: ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলরের ছেলে!
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Oct 18, 2026 | 2:20 PM
Share

কলকাতা: গেস্ট হাউসে নিয়ে গিয়ে মহিলাকে একাধিকবার ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল এক প্রভাবশালী নেতার ছেলেকে। বিধাননগর পৌর নিগমের প্রাক্তন বোরো চেয়ারম্যান তথা ৩৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের ছেলেকে গ্রেফতার করেছে দক্ষিণ বিধাননগর থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১৬ তারিখ এক মহিলা দক্ষিণ বিধাননগর থানায় অভিযুক্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ দায়ের করেন। মহিলার অভিযোগ, তাঁকে একটি গেস্ট হাউসে নিয়ে গিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করা হয় এবং ঘটনাটি কাউকে না জানানোর জন্য বিভিন্নভাবে ভয় দেখানো ও হুমকি দেওয়া হয়।

এই অভিযোগ পাওয়ার পরেই নড়েচড়ে বসে পুলিশ। ঘটনার সত্যতা যাচাই করতে তদন্ত শুরু হয় এবং সমস্ত দিক খতিয়ে দেখার পর গত রাতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ধর্ষণ, ভয় দেখানো সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক গুরুতর ধারায় মামলা রুজু করা হয়েছে।

আজ, ধৃতকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, প্রাক্তন কাউন্সিলরের ছেলের এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের জেরে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে দলীয় নেতৃত্ব। পুলিশ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে এবং গেস্ট হাউসের সিসিটিভি ফুটেজ বা অন্যান্য তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানা গিয়েছে।

Follow Us