AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অনুমতি নেই, তবু ‘পথে নামবেই’ বিজেপি! সোমবারের মিছিল রুখতে পাল্টা প্রস্তুতি সারা কলকাতা পুলিশেরও

KMC Avijaan of BJP: রবিবারই কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেড কোয়ার্টারের তরফে জানানো হয়েছে, বিপর্যয় মোকাবিলা আইনে কলকাতা পুলিশ এই মুহূর্তে কোনও রকম রাজনৈতিক জমায়েতে অনুমতি দিতে পারে না।

অনুমতি নেই, তবু 'পথে নামবেই' বিজেপি! সোমবারের মিছিল রুখতে পাল্টা প্রস্তুতি সারা কলকাতা পুলিশেরও
ফাইল চিত্র।
| Updated on: Jul 04, 2021 | 8:39 PM
Share

কলকাতা: সপ্তাহের প্রথম কাজের দিনটাই মনে হচ্ছে বেশ হাইভোল্টেজ হতে চলেছে। ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের প্রতিবাদে বিজেপি যখন সোমবার কলকাতা পুরসভা অভিযানের ডাক দিয়েছে। অন্যদিকে কলকাতা পুলিশ তখন সর্বত ভাবে সেই অভিযান রুখতে মরিয়া। ইতিমধ্যেই তারা জানিয়ে দিয়েছে, অতিমারি আবহে কোনও জমায়েতে অনুমতি দেওয়া হবে না। তবু অনুমতি না দিলেও বিজেপির ‘গা জোয়ারি’র সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রাজ্য সভাপতি নিজেই সে কথা জানিয়েছেন রবিবার। এরপরই অনুমতিহীন জমায়েত রুখতে ঘুঁটি সাজাচ্ছে লালবাজার।

লালবাজার সূত্রে খবর, বিজেপির পুরসভা অভিযানে অনুমতি না দিলেও প্রস্তুত থাকছে কলকাতা পুলিশ। এখনও অবধি যা খবর, তাতে একজন অ্যাডিশনাল সিপি (এডিসিপি) পদমর্যাদার অফিসারের নেতৃত্বে তৈরি রাখা হচ্ছে দল। দায়িত্বে থাকছেন দু’জন জয়েন্ট সিপি, আটজন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার। সব মিলিয়ে প্রায় ১ হাজার বাহিনী মোতায়েন করা হবে রাজপথে। থাকবে পর্যাপ্ত ব্যারিকেডের ব্যবস্থাও।

রবিবারই কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেড কোয়ার্টারের তরফে জানানো হয়েছে, বিপর্যয় মোকাবিলা আইনে কলকাতা পুলিশ এই মুহূর্তে কোনও রকম রাজনৈতিক জমায়েতে অনুমতি দিতে পারে না। সাধারণ মানুষের জীবনের স্বার্থে এ সিদ্ধান্ত নিতেই হয়েছে। বিজেপিকেও এ ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছে।

কিন্তু বিজেপি আদৌ সে নিষেধ মানবে কি না তা নিয়ে প্রশ্ন উস্কে দিয়েছেন খোদ দলের রাজ্য সভাপতি। দিলীপ ঘোষ রবিবারই বলেছেন, সোমবার নির্ধারিত সময় মেনেই মিছিল হবে। বিজেপি মানুষের কথা ভেবে, মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই এই প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। দুপুর ১টায় সুবোধ মল্লিক স্কোয়ারে হিন্দ সিনেমার সামনে থেকে জমায়েত হওয়ার কথা। সূত্রের খবর, অতিমারির সঙ্কটকালে পুলিশি অনুমতি পাওয়া যে মোটে সহজ হবে না তা ভালই আন্দাজ করেছিল পদ্মশিবির। তাই ছোট ছোট দলে বিভক্ত হয়ে এই পুরসভা অভিযান হতে পারে বলেও বিজেপি সূত্রে খবর।

আরও পড়ুন: তৃণমূলের তবসসুম টিকা দিয়েছিলেন যাকে, অসুস্থ হয়ে পড়েছেন সেই মহিলা! তুলেছেন বিস্ফোরক অভিযোগও

তবে কলকাতা পুলিশও যে খুব হালকা ভাবে এই জমায়েতকে নেবে না তা স্পষ্ট। সে কারণেই বিরাট বাহিনী তৈরি থাকছে। কোনও রকম বিশৃঙ্খলার চেষ্টা কিংবা শান্তি নষ্টের উস্কানি এলে তা যে কঠিন হাতেই প্রতিহত করা হবে, কলকাতা পুলিশের প্রস্তুতিপর্ব দেখে তা ভালই বোঝা যাচ্ছে।

Follow Us
কেন্দ্র কী কী দিয়েছে? পুরুলিয়ার সভায় হিসেব দিলেন শুভেন্দু
কেন্দ্র কী কী দিয়েছে? পুরুলিয়ার সভায় হিসেব দিলেন শুভেন্দু
কেন্দ্রীয় বাহিনীর 'অপারেশন অল আউট', কী বার্তা দিল ভোটারদের?
কেন্দ্রীয় বাহিনীর 'অপারেশন অল আউট', কী বার্তা দিল ভোটারদের?
নির্বাচনী কার্যালয়ে আয়কর দফতর হানা দিতেই বড় অভিযোগ তৃণমূলের
নির্বাচনী কার্যালয়ে আয়কর দফতর হানা দিতেই বড় অভিযোগ তৃণমূলের
উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে 'মুখতোড় জবাব' মমতার, কী বললেন?
উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে 'মুখতোড় জবাব' মমতার, কী বললেন?
প্রচারে মহিলাদের বিক্ষোভের মুখে BJP প্রার্থী, উঠল গো-ব্যাক স্লোগান
প্রচারে মহিলাদের বিক্ষোভের মুখে BJP প্রার্থী, উঠল গো-ব্যাক স্লোগান
'রেকর্ড করে রাখুন, ১৭৭-এর নিচে বিজেপি নামবে না', হুঙ্কার শুভেন্দুর
'রেকর্ড করে রাখুন, ১৭৭-এর নিচে বিজেপি নামবে না', হুঙ্কার শুভেন্দুর
বিজেপি প্রার্থীর গাড়িতে 'হামলা', 'ভাঙচুর'! চোপড়ায় উত্তেজনা
বিজেপি প্রার্থীর গাড়িতে 'হামলা', 'ভাঙচুর'! চোপড়ায় উত্তেজনা
Mamata Banerjee EXCLUSIVE: TV9 বাংলায় মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee EXCLUSIVE: TV9 বাংলায় মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়
ভোটের আগে বিজেপি নেতাকে 'হুমকি', বিপাকে TMC নেতা শেখ সুফিয়ান?
ভোটের আগে বিজেপি নেতাকে 'হুমকি', বিপাকে TMC নেতা শেখ সুফিয়ান?
কলেজ অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার করা হল কেন? ক্ষুব্ধ বিচারপতি
কলেজ অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার করা হল কেন? ক্ষুব্ধ বিচারপতি