AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kaustav Bagchi: ‘জিহাদিদের হয়ে শুভেন্দুকে ভয় দেখাচ্ছেন মমতা’, রাজ্যপালকে নালিশ কৌস্তভের

Mamata-suvendu: প্রসঙ্গত, মঙ্গলবার বিধানসভা অধিবেশন ছিল। সেখান থেকে জাবাবি ভাষণ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নিশানা করেন মুখ্যমন্ত্রী বলেছেন, "একটা ধর্মের নাম নিয়ে কুৎসা করছেন। এত অপ্রচার করছেন। একদিন তাঁরা যদি একটা আন্দোলনের ডাক দেয়, সামলাতে পারবেন তো?"

Kaustav Bagchi: 'জিহাদিদের হয়ে শুভেন্দুকে ভয় দেখাচ্ছেন মমতা', রাজ্যপালকে নালিশ কৌস্তভের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সিভি আনন্দ বোসImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 18, 2025 | 11:38 PM
Share

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে নালিশ জানালেন বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচি। জিহাদিদের হয়ে শুভেন্দুকে ভয় দেখানোর অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন কৌস্তভ। এই ঘটনায় রাজ্যপাল বোসের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি।

প্রসঙ্গত, মঙ্গলবার বিধানসভা অধিবেশন ছিল। সেখানে এদিন জাবাবি ভাষণ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেছেন, “একটা ধর্মের নাম নিয়ে কুৎসা করছেন। এত অপ্রচার করছেন। একদিন তাঁরা যদি একটা আন্দোলনের ডাক দেয়, সামলাতে পারবেন তো?” সঙ্গে মুখ্যমন্ত্রী এও বলেন, “আমি সবাইকে নিয়ে শান্তিতে চলি। আই চ্যালেঞ্জ দিস।” মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, তাঁকে হুমকি দিয়েছেন মমতা। শুভেন্দু এরপর পাল্টা বলেন, “আপনি (মমতা বন্দ্যোপাধ্যায়) থ্রেট করেছেন। বলেছেন, একটা বিশেষ সম্প্রদায় আপনার বিরুদ্ধে নামলে সামলাতে পারবেন তো? আমি স্বরাষ্ট্রমন্ত্রককে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলব। যেহেতু আমার নিরাপত্তা হাইকোর্ট দিয়েছে, তাই আমি হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্লিপিং নিয়ে যাব। আর আমার জামায়-আমার কেশাগ্রতে যদি স্পর্শ পড়ে তার জন্য দায়ী থাকবেন বাংলার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।”

এরপর আজ মুখ্যমন্ত্রীর এই বক্তব্যেরই ভিডিয়ো নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কৌস্তভ। ক্যাপশনে লেখেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় জিহাদিদের হয়ে রাজ্যের বিরোধী দলনেতাকে ভয় দেখাচ্ছেন। এরপরই তিনি রাজ্যপালকে ইমেল মারফত অভিযোগ করেছেন।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ