Goonda Bill: নওশাদ-কুণাল-নয়না সহ কোন বিধায়করা গুণ্ডা দমন বিলে ভোটই দেননি? লিস্ট দিলেন দিলীপ
Dilip Ghosh: কিন্তু তাৎপর্যপূর্ণভাবে দেখা যাচ্ছে ভোট দানে বিরত ছিলেন কুড়ি জন। অথচ নাম প্রকাশ হয়েছে ১৬ জনের। বাকি চারজন তাহলে কারা? সেই উত্তর যদি মেলেনি। এ দিকে, ভোট যাঁরা দেননি তাঁদের নাম প্রকাশিত হলেও এই বিলের বিপক্ষে কারা সই করেছেন তাঁদের নাম প্রকাশ করেননি রাজ্যের মন্ত্রী।

কারা-কারা ভোট দেননি?
দিলীপের পোস্টে মোট ১৬ জন বিধায়কের নাম রয়েছে। তার মধ্যে দেখা যাচ্ছে, রয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি, ডোমকলের সিপিএম বিধায়ক মোস্তাফিজুর রহমান, রয়েছেন মোতাব শেখ, জুলফিকর আলি, কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, পুলক রায়, অশোক দেব, নয়না বন্দ্যোপাধ্যায়, বাবর আলি, আলিফ আহমেদ, রুকবানুর রহমান, অসীমা পাত্র ও তোহরাফ আলি হোসেন। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে দেখা যাচ্ছে ভোট দানে বিরত ছিলেন কুড়ি জন। অথচ নাম প্রকাশ হয়েছে ১৬ জনের। বাকি চারজন তাহলে কারা? সেই উত্তর যদি মেলেনি। এ দিকে, ভোট যাঁরা দেননি তাঁদের নাম প্রকাশিত হলেও এই বিলের বিপক্ষে কারা সই করেছেন তাঁদের নাম প্রকাশ করেননি রাজ্যের মন্ত্রী।
গুণ্ডা দমন বিল কী?
বেআইনি আয়ের উৎস থেকে সম্পত্তি দখল রুখতে ‘গুণ্ডাদমনে আরও কড়া বিল পেশ করেছে রাজ্য সরকার। গুন্ডামি,ঘুষ নিয়ে বেআইনি সম্পত্তিকে আইনি বানানোর মতো অপরাধকে সামনে রেখে এই বিল তৈরি হয়েছে। তাতে ন্যায় সংহিতা অনুযায়ী আইনের সমস্ত ধারা প্রয়োগ করা যাবে।
শাস্তি হিসেবে ৭ বছরের কারাদণ্ডের বিধান রাখা হচ্ছে
সম্পত্তি বাজেয়াপ্ত সংক্রান্ত ইস্যু বা শাস্তিও থাকবে
বেআইনিভাবে দখলদারি, ভাঙচুর রুখে পাল্টা সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য আইনি বিধান রয়েছে
