AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sajal Ghosh: ‘তাঁকে আমি চাই না… আমার ভালো লাগবে না’, অকপটে বলে দিলেন সজল ঘোষ

Sajal Ghosh on NCPI: সম্প্রতি জগদীশ বসুনিয়া বলেছেন, "এখন আমাদের বিজেপিতে যোগ দেওয়ার ক্ষেত্রে কোনও বাধা নেই। তিনজন সংখ্যালঘু থেকে যেতে চাইলেও আমরা বিজেপিতে যোগ দেব।” পুজোর আগেই সেই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন তিনি।

Sajal Ghosh: 'তাঁকে আমি চাই না... আমার ভালো লাগবে না', অকপটে বলে দিলেন সজল ঘোষ
সজল ঘোষImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 14, 2026 | 2:52 PM
Share

কলকাতা: এনসিপিআই (NCPI) সাংসদদের বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা নতুন করে উস্কে দিয়েছেন সিতাইয়ের সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া। তিনি দাবি করেছেন, সব ঠিক থাকলে পুজোর আগে ১৭ জন এনসিপিআই সাংসদ বিজেপিতে যোগ দেবেন। বিজেপির তরফে এই বিষয়ে কোনও স্পষ্ট বার্তা না থাকলেও, বসুনিয়ার কথায় উঠছে প্রশ্ন? কাকলি-সুদীপদের বিজেপিতে যোগ দেওয়ার কথা শুনেই সজল ঘোষ বলে দিলেন, এটা তাঁর ‘মনের বিরুদ্ধে।’

সম্প্রতি জগদীশ বসুনিয়া বলেছেন, “এখন আমাদের বিজেপিতে যোগ দেওয়ার ক্ষেত্রে কোনও বাধা নেই। তিনজন সংখ্যালঘু থেকে যেতে চাইলেও আমরা বিজেপিতে যোগ দেব।” পুজোর আগেই সেই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন তিনি।

এনসিপিআই-তে যোগ দেওয়া সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিজেপিতে যোগদানে যে আপত্তি আছে, সে কথা দ্ব্যর্থহীন ভাষায় বলে দিলেন সজল ঘোষ। তিনি বলেন, “আমার অঞ্চলের (উত্তর কলকাতা) সাংসদ যদি যোগ দেন, সেটা আমার মনের বিরুদ্ধে। তাঁকে আমি চাই না। এ বিষয়ে বলতে কোনও দ্বিধা নেই। দল যদি নির্দেশ দেয়, মানতে হবে।” তিনি খুশি হবেন না, সে কথাও স্পষ্ট করে দেন বরানগরের বিধায়ক।

তবে দলের স্বার্থে বিষয়টি মেনে নেবেন বলেই জানিয়েছেন সজল ঘোষ। তিনি বলেন, “বিজেপি সর্বভারতীয় দল, একটা সর্বভারতীয় ভূমিকা আছে। এক একটি বিল আমরা নিজেরা পাশ করতে পারি না। ফলে পরনির্ভরশীল হতে হয়। দল শক্তিশালী হলে ভালো হবে।”

Follow Us