AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shamik Bhattacharya on NCPI: ‘বিজেপিতে যোগ দিলেই সব পাপ মুছে যাবে না’, রচনা-সায়নীদের নিয়ে দলের সিদ্ধান্ত স্পষ্ট জানিয়ে দিলেন শমীক ভট্টাচার্য

NCPI: সিতাইয়ের সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া দাবি করেছেন, তিনজন সাংসদ বাদে বাকি ১৭ জন বিজেপিতে যোগ দেবেন শীঘ্রই। তাঁদের নাকি, এনসিপিআইতে নয়, আগেই বিজেপিতে যোগ দেওয়ার কথা ছিল, বলেও দাবি করেছেন সাংসদ।

Shamik Bhattacharya on NCPI: 'বিজেপিতে যোগ দিলেই সব পাপ মুছে যাবে না', রচনা-সায়নীদের নিয়ে দলের সিদ্ধান্ত স্পষ্ট জানিয়ে দিলেন শমীক ভট্টাচার্য
শমীক ভট্টাচার্যImage Credit: TV9 Bangla
| Updated on: Sep 14, 2026 | 4:23 PM
Share

কলকাতা: ‘বিজেপিতে যোগ দেওয়ার ক্ষেত্রে কোনও বাধা নেই’, সম্প্রতি এমনটাই বলেছেন এনসিপিআই-তে যোগ দেওয়া সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া। তাঁর কথা অনুযায়ী, কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায় সহ ১৭ জন সাংসদ বিজেপিতে যোগ দিতে পারেন দুর্গা পুজোর আগেই। বসুনিয়ার এই মন্তব্য নিয়েই এবার উত্তর দিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।

সিতাইয়ের সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া দাবি করেছেন, তিনজন সাংসদ বাদে বাকি ১৭ জন বিজেপিতে যোগ দেবেন শীঘ্রই। এই দাবির কথা শুনেই নস্যাৎ করে দিলেন শমীক ভট্টাচার্য। তাঁর দাবি, দল এমন কোনও সিদ্ধান্ত নেয়নি। তৃণমূল থেকে ভবিষ্যতেও কেউ বিজেপিতে যোগ দেবে না বলে জানিয়ে দিলেন তিনি।

দলের কী সিদ্ধান্ত?

শমীক ভট্টাচার্য বলেছেন, “এই মুহূর্তে কেউ তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিচ্ছে না, অদূর ভবিষ্যতেও করবে না। মানুষ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তৃণমূলের অত্যাচার মানুষ ভুলে যায়নি। এখন একটা কিছু সাংসদ মিলে একটা নতুন দল তৈরি করেছে। তারা এনডিএ-কে সমর্থন করেছে, আমরা স্বাগত জানাই। কিন্তু কেউ বিজেপিতে আসছে না।”

‘বিজেপির পতাকা হাতে নিলেই সব পাপ ধুয়ে যাবে না’

বসুনিয়ার দাবি শুনে শমীক আরও বলেন, “উনি ইচ্ছা প্রকাশ করেছেন। বিজেপি তাঁকে নেবে কি না, সেটা বিজেপির ব্যাপার। যাঁরা ২০২১ সালের ২ মে-র পর ২৭ দিনে ৫৬ জন বিজেপি কর্মীকে খুন করেছে, ২০০ জন বিজেপি মহিলা কর্মীকে গণধর্ষণ করেছে, জেসিবি দিয়ে বাড়ি ভাঙা, থুতু ফেলে চাটানো, মাথা কামিয়ে দেওয়া, জরিমানা নিয়ে বাড়ি ফেরানো, অটো-টোটো স্ট্যান্ড থেকে ছেলেদের বার করে দেওয়া—এগুলো বিজেপি ভুলে যায়নি। সুতরাং, বিজেপির পতাকা হাতে নিলেই যে সমস্ত পাপ মুছে যাবে, সেটা মনে করার কোনও কারণ নেই।”

ঐন্দ্রিলা ঘোষ ও সৌভিক মজুমদারের রিপোর্ট

Follow Us