AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP Protest against Sandipan saha: গাধার মুখে এন্টালির বিধায়ক সন্দীপনের ছবি লাগিয়ে ব্যাপক বিক্ষোভ, স্লোগান উঠল, ‘চোর-চোর চোরটা , স্বর্ণকমলের ছেলেটা’

স্বর্ণকমল সাহা ছিলেন দীর্ঘদিনের এন্টালির বিধায়ক। এবার তাঁর ছেলে সন্দীপন সাহা ভোটে লড়াই করেন। স্বর্ণকমল কিংবা সন্দীপন সাহা কাউন্সিলর থাকাকালীন ব্যাপক তোলাবাজির অভিযোগ এই পিতা-পুত্রের বিরুদ্ধে। তাঁদের অনুগামী তৃণমূল কংগ্রেসের লোকজন একসময় কাটমানি চেয়ে বেড়াতেন এলাকাবাসীর কাছ থেকে।

BJP Protest against Sandipan saha: গাধার মুখে এন্টালির বিধায়ক সন্দীপনের ছবি লাগিয়ে ব্যাপক বিক্ষোভ, স্লোগান উঠল, 'চোর-চোর চোরটা , স্বর্ণকমলের ছেলেটা'
সন্দীপন সাহার বিরুদ্ধে অভিযোগImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jun 04, 2026 | 10:20 AM
Share

কলকাতা: এন্টালির তৃণমূল বিধায়ক (Entally TMC MLA) সন্দীপন সাহার (Sandipan Saha) বিরুদ্ধে বুধবার উঠেছিল ‘চোর-চোর’ স্লোগান। এরপর বৃহস্পতিবার একদম তৃণমূল বিধায়কের বাড়ির সামনে হাজির হলেন বিজেপি নেতা-কর্মীরা। মাইক হাতে চলল বিক্ষোভ-স্লোগান। ফের বলা হল চোর। এরপর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে থানায় লিখিতভাবে অভিযোগ জানাতে এলেন প্রিয়াঙ্কা ট্রিব্রেওয়াল।

বৃহস্পতির সকালে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের নেতৃত্বে সন্দীপনের একদম বাড়ির সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। সন্দীপন ও তাঁর বাবা তথা দীর্ঘদিনের এন্টালির প্রাক্তন বিধায়ক স্বর্ণকমলের বিরুদ্ধে কাটমানি তোলার অভিযোগ তোলেন।এই ঘটনার পিছনে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, তৃণমূল কংগ্রেসের একাংশের হাত রয়েছে। সন্দীপন এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মিলে তৃণমূল ভেঙে নতুন ব্লক তৈরি করে বুধবার। ঠিক পরের দিনই অর্থাৎ বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে এত বিক্ষোভ মিছিল? এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। যাতে বিক্ষোভকারীরা বাড়ির ভিতরে না প্রবেশ করতে পারেন।

সন্দীপন ও তাঁর বাবার বিরুদ্ধে কী কী অভিযোগ?

স্বর্ণকমল সাহা ছিলেন দীর্ঘদিনের এন্টালির বিধায়ক। এবার তাঁর ছেলে সন্দীপন সাহা ভোটে লড়াই করেন। স্বর্ণকমল কিংবা সন্দীপন সাহা কাউন্সিলর থাকাকালীন ব্যাপক তোলাবাজির অভিযোগ এই পিতা-পুত্রের বিরুদ্ধে। তাঁদের অনুগামী তৃণমূল কংগ্রেসের লোকজন একসময় কাটমানি চেয়ে বেড়াতেন এলাকাবাসীর কাছ থেকে। এন্টালির জলাভূমি বুজিয়ে বেআইনি বাড়ি থেকে শুরু করে নতুন কেউ ফ্ল্যাট বা বাড়ি কিনলে সেইখান থেকে তোলাবাজি করতেন সন্দীপন ও স্বর্ণকমলের অনুগামীরা বলে দাবি। এরপর আজ বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মীরা।

এ দিন মহিলারা স্লোগান দিয়ে বলেন, “১-২-৩-৪,তৃণমূলের সবাই চোর’, চোর-চোর-চোরটা, স্বর্ণকমলের ছেলেটা। শুধু তাই নয়, গাধার মুখে সন্দীপনের ছবি লাগিয়েও বিক্ষোভ দেখান সকলে।

Follow Us