Madhyamik Exam: ‘কোনও আনফেয়ার প্র্যাক্টিসকে বরদাস্ত করব না’, পরিষ্কার বার্তা পর্ষদ সভাপতির
বর্ধমানে মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে এসেছিলেন পর্ষদ সভাপতি। মাধ্যমিক চলাকালীন জামালপুরের আঝাপুর উচ্চ বিদ্যালয়ে স্কুল পরিদর্শক (এসআই)-কে মারধরের ঘটনায় প্রধান শিক্ষকসহ আটজনকে সাসপেণ্ড করা হয়েছে এই ঘটনায় বর্ধমানে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন এসে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) চেয়ারম্যান ডঃ রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, "ঘটনার বিষয়ে আমরা ব্যবস্থা নিয়েছি। ওই দিনের ১১ মিনিটের সিসিটিভি ফুটেজ এখনও পাওয়া যায়নি বিষয়টি শুনেছি এবং বিষয়টি তদন্তাধীন।"

বর্ধমান: চলছে মাধ্যমিক পরীক্ষা। আর এরই মধ্যে বর্ধমানে পরিদর্শনে এলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। বললেন, “আমরা কোনও আনফেয়ার প্র্যাক্টিসকে বরদাস্ত করব না।” তিনি জানান, “যে ঘটনা ঘটেছে তার জন্য যা-যা ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হয়েছে।” এ দিন, এও বলেন, “পরিদর্শক নিগ্রহের যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। দু’ঘণ্টার মধ্যে পর্ষদ ব্যবস্থা নিয়েছে। আজ আমি সশরীরে দেখতে এসেছি।” বস্তুত জামালপুরের আঝাপুর উচ্চ বিদ্যালয়ে স্কুল পরিদর্শক (এসআই)-কে মারধরের ঘটনায় প্রধান শিক্ষকসহ আটজনকে সাসপেণ্ড করা হয়েছে। আজ সেই কারণেই এসেছিলেন পর্যবেক্ষণে। রামানুজ আরও বলেন, “এবারে এখনো পরীক্ষা স্বাভাবিকভাবেই চলছে। দু একটি ঘটনা ঘটলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।” তিনি আশা প্রকাশ করেন, “এবারে পরীক্ষা পর্ব ভালভাবে মিটবে। পর্ষদ ফেয়ার প্র্যাকটিসের উপর জোর দিতে চাইছে।”
বর্ধমানে মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে এসেছিলেন পর্ষদ সভাপতি। মাধ্যমিক চলাকালীন জামালপুরের আঝাপুর উচ্চ বিদ্যালয়ে স্কুল পরিদর্শক (এসআই)-কে মারধরের ঘটনায় প্রধান শিক্ষকসহ আটজনকে সাসপেণ্ড করা হয়েছে এই ঘটনায় বর্ধমানে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন এসে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) চেয়ারম্যান ডঃ রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, “ঘটনার বিষয়ে আমরা ব্যবস্থা নিয়েছি। ওই দিনের ১১ মিনিটের সিসিটিভি ফুটেজ এখনও পাওয়া যায়নি বিষয়টি শুনেছি এবং বিষয়টি তদন্তাধীন।”
শনিবার রামানুজ বর্ধমান ২ ’নম্বর ব্লকের জোতরাম বিদ্যাপীঠের পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে শিক্ষক-শিক্ষিকা ও পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং পরীক্ষা কক্ষ ঘুরে দেখেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এখনও পর্যন্ত পরীক্ষা খুব ভালভাবেই হচ্ছে। সব কেন্দ্রেই সজাগ দৃষ্টিতে পরীক্ষা নেওয়া হচ্ছে। ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে দেখলাম তারা খুশি। প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্যকর্মীরাও জানিয়েছেন ব্যবস্থাপণা ঠিকঠাক চলছে। এখনও অবধি রিপোর্ট সন্তোষজনক।”
অন্যদিকে, পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ থাকা সত্ত্বেও কিছু পরীক্ষার্থী নিয়ে প্রবেশ করার প্রসঙ্গে তিনি বলেন, “সংখ্যা খুবই কম। মোবাইল বের করলেই ধরা পড়ছে। বারবার সচেতন করা হচ্ছে। তবু যারা মানছেন না, তাদের সম্পূর্ণ পরীক্ষা বাতিল করা হবে।“
