AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দিনে দুপুরে সেক্টর ফাইভে মুণ্ডকাটা দেহ উদ্ধার! অবশেষে পুলিশের জালে অভিযুক্ত

তবে কী কারণে এই খুন তা এখনও পর্যন্ত পুলিশের (Saltlake) কাছে স্পষ্ট নয়। পাশাপাশি আরেক ভাই অর্থাৎ সন্তোষ যাদব এখনও পলাতক। তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।

দিনে দুপুরে সেক্টর ফাইভে মুণ্ডকাটা দেহ উদ্ধার! অবশেষে পুলিশের জালে অভিযুক্ত
ফাইল চিত্র।
| Updated on: Jun 25, 2021 | 1:48 PM
Share

কলকাতা: শরীরে ছিল না পোশাক। গলা থেকে সমান করে কাটা মুণ্ড! মাস দু’য়েক আগে সল্টলেক সেক্টর ফাইভ এলাকায় দিনে দুপুরে উদ্ধার হয়েছিল এমনই এক বীভৎস দেহ। কর্মব্যস্ত সেক্টর ফাইভের এই ঘটনা আলোড়ন ফেলেছিল। তারই তদন্তে নেমে এবার মৃতের ভাইকে গ্রেফতার করল ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। মহিষবাথান থেকে পাপ্পু যাদব নামে ওই যুবককে গ্রেফতার করা হয়।

গত এপ্রিল মাসের ৮ তারিখ সল্টলেক সেক্টর ফাইভ এলাকার মোল্লার ভেরির পাশ থেকে পবন যাদব নামে এক ব্যক্তির গলা কাটা দেহ উদ্ধার করে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ। তদন্তে নেমে তারা জানতে পারে, পবন বিহারের বাসিন্দা। কর্মসূত্রে সল্টলেকে ঘর ভাড়া নিয়ে থাকতেন। সঙ্গে থাকতেন ভাই পাপ্পু যাদব ও সন্তোষ যাদব।

এদিকে পবনের মৃত্যুর পর থেকেই খোঁজ ছিল না সন্তোষ ও পাপ্পুর। ফলে পুলিশের সন্দেহ আরও বাড়তে থাকে। তাঁদেরই স্ক্যানারে রেখে তদন্ত শুরু হয়। বিভিন্ন জায়গায় তাঁদের খোঁজে তল্লাশি চলে। অবশেষে বৃহস্পতিবার রাতে মহিষবাথান এলাকা থেকে পাপ্পু যাদবকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, পাপ্পু যাদব এবং সন্তোষ যাদবই তাঁদের অন্য ভাই পবন যাদবকে খুন করেছেন।

আরও পড়ুন: ত্রিপল চুরি মামলায় আদালতের রক্ষাকবচ অধরা শুভেন্দু-সৌমেন্দুর

তবে কী কারণে এই খুন তা এখনও পর্যন্ত পুলিশের কাছে স্পষ্ট নয়। পাশাপাশি আরেক ভাই অর্থাৎ সন্তোষ যাদব এখনও পলাতক। তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধৃত পাপ্পু যাদবকে শুক্রবার বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত এগোতে চায়। পাপ্পুকে জেরা করে সন্তোষের নাগালও পাওয়া যাবে বলে আশাবাদী পুলিশ।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন