AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bratya Basu EXCLUSIVE: ‘রিভিউ পিটিশনে’ সুপ্রিম কোর্ট না বললে কোনও রাস্তা নেই’, স্পষ্ট করলেন শিক্ষামন্ত্রী

Bratya Basu EXCLUSIVE: রিভিউ পিটিশনে আদালত অনুমতি না দিলে, যদি সদর্থক কিছু না হয়, তাহলে চাকরি ফিরে পাওয়ার কোনও আশা আছে? এ প্রশ্ন করা হয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। TV9 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সে প্রশ্ন উত্তরে শিক্ষামন্ত্রী সাফ জানালেন 'কোনও রাস্তাই নেই।'

Bratya Basu EXCLUSIVE: 'রিভিউ পিটিশনে' সুপ্রিম কোর্ট না বললে কোনও রাস্তা নেই', স্পষ্ট করলেন শিক্ষামন্ত্রী
ব্রাত্য বসু, শিক্ষামন্ত্রীImage Credit: TV9 Bangla
| Updated on: Apr 11, 2025 | 11:23 PM
Share

কলকাতা:  চাকরি বাতিল রায়ে সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আর্জি জানাতে চলেছে রাজ্য। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বৈঠকে সে কথা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রিভিউ পিটিশনে আদালত অনুমতি না দিলে, যদি সদর্থক কিছু না হয়, তাহলে চাকরি ফিরে পাওয়ার কোনও আশা আছে? এ প্রশ্ন করা হয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। TV9 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সে প্রশ্ন উত্তরে শিক্ষামন্ত্রী সাফ জানালেন ‘কোনও রাস্তাই নেই।’

শিক্ষামন্ত্রী স্পষ্ট বলেন, “রিভিউ পিটিশন করছি মানে একটা বুঝে নিতে হবে সুপ্রিম কোর্টের একটি নির্দিষ্ট রায়ের ভিত্তিতে, তার কাছেই আমরা রিভিউ পিটিশন করছি। সেটাও যদি খারিজ হয়, জানি না কী রাস্তা রয়েছে, কিন্তু সেটা তো পরের কথা পরে।”

নেতাজি ইন্ডোরের বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছিলেন, রাজ্য পুনর্বিবেচনার আর্জি জানাতে ফের শীর্ষ আদালতের দ্বারস্থ হচ্ছে। কিন্তু তাতেও যদি সদর্থক না হয়, সে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি-র কথা বলেছেন। মমতা বলেছিলেন,  “সুপ্রিম কোর্টের আইন মেনেই বলছি,  আমাদের প্ল্যান এ রেডি, প্ল্যান বি রেডি, প্ল্যান সি রেডি,… এই যোগ্য শিক্ষকদের চাকরি যাতে কোনওভাবেই না যায়…তার ব্যবস্থা করব।” এ প্রসঙ্গেই বলেছিলেন, “যখন কেউ পথ দেখায়, পথের মধ্যেই পথ খুঁজে নিতে হয়।”

সে প্রসঙ্গ টেনেই শিক্ষামন্ত্রী বলেন, “সেটা তো অবস্থা বুঝে ব্যবস্থা। এখন আমার হাতে যে লাইফলাইনটা রয়েছে, সেটার পূর্ণ ব্যবহার করার চেষ্টা করব।”

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...