West Bengal News Today Live: ‘পতনের সব রেকর্ড ভেঙে দিয়েছে’, মমতা সরকারকে ‘নির্মম সরকার’ বললেন মোদী

Breaking News in Bengali Live Updates:সব বকেয়া ডিএ এরিয়ার সমেত মিটিয়ে দিতে হবে নির্দেশ দিয়েছে কোর্ট। অন্যদিকে,  আজই বিধানসভায় পেশ হবে ‘ভোট অন অ্যাকাউন্ট’। এ দিন, দুপুর সাড়ে বারোটায় বক্তব্য রাখবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যেহেতু সামনেই ভোট তাই এই সব যে বাজেট পেশ করা হয় তাকে ‘ভোট অন অ্যাকাউন্ট’ বলে। নজর থাকবে সেদিকে...

West Bengal News Today Live: পতনের সব রেকর্ড ভেঙে দিয়েছে, মমতা সরকারকে নির্মম সরকার বললেন মোদী
নরেন্দ্র মোদী

| Edited By: জয়দীপ দাস

Feb 05, 2026 | 9:00 PM

ডিএ মামলায় বড় জয় পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। সব বকেয়া ডিএ এরিয়ার সমেত মিটিয়ে দিতে হবে নির্দেশ দিয়েছে কোর্ট। অন্যদিকে,  আজই বিধানসভায় পেশ হবে ‘ভোট অন অ্যাকাউন্ট’। এ দিন, দুপুর সাড়ে বারোটায় বক্তব্য রাখবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যেহেতু সামনেই ভোট তাই এই সব যে বাজেট পেশ করা হয় তাকে ‘ভোট অন অ্যাকাউন্ট’ বলে। নজর থাকবে সেদিকে…

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 05 Feb 2026 06:06 PM (IST)

    অবনতির সব রেকর্ড ভেঙে দিয়েছে তৃণমূল: মোদী

    • রাজ‍্যসভায় রাষ্ট্রপতির জবাবি বক্তৃতায় তৃণমূলকে তীব্র আক্রমণ নরেন্দ্র মোদীর। ‘নির্মম সরকার’ বলে কটাক্ষ তৃণমূলকে।
    • মোদী বলেন, “অবনতির সব রেকর্ড ভেঙে দিয়েছে তৃণমূল। এমন নির্মম সরকারের জন্য ওখানকার মানুষের ভবিষ‍্যৎ অন্ধকারে ডুবে যাচ্ছে। কিন্তু ওঁদের কোনও ভ্রূক্ষেপ নেই। সত্তা সুখ ছাড়া আর কিছু ভাবে না।”
    • প্রধানমন্ত্রী আরও বলেন, “অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন‍ আদালতের ওপর চাপ তৈরি করা হচ্ছে। দেশের যুবারা কীভাবে ওঁদের ক্ষমা করবে। ওরা অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন‍্য নিজের সর্বশক্তি লাগাচ্ছে। যাঁরা দেশের যুবাদের ভবিষ্যত ছিনিয়ে নিচ্ছে। আদিবাসীদের জমি ছিনিয়ে নিচ্ছে।
      মহিলাদের সুরক্ষার কথা না ভেবে আমাদের উপদেশ দিতে এসেছেন এখানে?”
  • 05 Feb 2026 03:47 PM (IST)

    তিন হাজারি ‘ঘোষণা’ শুভেন্দুর

    • এদিন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভাতার পরিমাণ ৫০০ টাকা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য
    • ২০২৬ সালে ফেব্রুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অসংরক্ষিত ক্যাটাগরির মহিলারা পাবেন ১ হাজার ৫০০ টাকা
    • তফশিলি জাতি-উপজাতিরা পাবেন ১ হাজার ৭০০ টাকা
    • কিন্তু শুভেন্দুর দাবি, বিজেপি ক্ষমতায় এলে এই টাকা বাড়িয়ে তিন হাজার টাকা করে দেবে।

      সম্পূর্ণ পড়ুন – লক্ষ্মীর ভান্ডারের দেড় হাজার নয়, বিজেপি দেবে ৩ হাজার! ‘ঘোষণা’ শুভেন্দুর

  • 05 Feb 2026 03:45 PM (IST)

    মমতা কী বললেন?

    • মমতা বন্দ্যোপাধ্যায়: ২ লক্ষ কোটির বেশি কেন্দ্রের থেকে পাই। আমাদের বঞ্চনা করা হয়েছে। ৫ বছর ধরে ১০০ দিনের টাকা বন্ধ, আবাস যোজনার টাকা বন্ধ। এই দুটো প্রকল্পেই আমরা প্রথম হয়েছিল। শিক্ষাক্ষেত্রে কেন্দ্র টাকা কমিয়েছে। কারণ শিক্ষা জাতির মেরুদন্ড। এই বাজেটে আমরা আমাদের সাধ্য মতো করেছি। যতটুকু পারি ততটুকু বলি। ভোট আসছে বলে করি না। ভোটের আগে যা যা বলেছি, তার মেইন কি পয়েন্ট করেছি। লক্ষ্মীর ভান্ডার ফেব্রুয়ারি থেকে পাবেন। সিভিক, আশা কর্মী, প্যারা টিচার ইত্যাদিদের যুক্ত করা হয়েছে টাকা দেওয়া হবে।
    • মমতা বন্দ্যোপাধ্যায়- আগে আশা কর্মীরা ৮০০ করে পেতেন। এখন বাড়ানো হল। একমাস করে মাতৃকালীন ছুটি পাবেন।
    • মমতা বন্দ্যোপাধ্যায়- গিগ ওয়ার্কার দের সামাজির সুরক্ষা নেই। আমাদের ‘সামাজিক সুরক্ষা’ যোজনা আছে। ওঁদের বলব পোর্টালে আবেদন করতে। অনেক সুবিধা পাবেন। আজ ক্ষেত মজদুরদের সংযোজন করা হল। ৪০০০ আর ৪০০০ করে দুবার দেওয়া হবে।
    • মমতা বন্দ্যোপাধ্যায়- ভারত সরকারের তথ্য অনুযায়ী, রাজ্যে বেকারত্ব ৪৫.৬৫ শতাংশ কমেছে। এর জন্য সবার কাছে কৃতজ্ঞ। আমরা ১ কোটি ৭২ লক্ষের বেশি মানুষকে দারিদ্র সীমা থেকে বের করে এনেছি।
    • মমতা বন্দ্যোপাধ্যায়- ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ শুরু হয়েছে। অনেক তীর্থস্থান তৈরি হয়েছে।
    • মমতা বন্দ্যোপাধ্যায়-আমার সারা জীবন স্রাগলের মধ্যে কেটেছে।
    • মমতা বন্দ্যোপাধ্যায়– রাজ্যপালের কত সিকিউরিটি। আমায় ঢুকতে দিচ্ছে না। নিয়ম রাজ্যপাল যান, স্পিকার যান তারপর চিফ মিনিস্টার। যাই হোক আমি এই নিয়ে কিছু বলব না। কাশ্মীরের ঘটনার জন্য আমি দায়ী? গোয়ায় আগুনে পুড়ে মৃত্যু হয়নি? সঙ্গে সঙ্গে ববি গেছে, অরূপ গেছে। সারারাত ধরে মুসলিম ছেলেরা খেটেছে। আমাদের হাত পা তো বাধা।
    • মমতা বন্দ্যোপাধ্যায়-যতগুলো হেড কোয়ার্টার টাউন আছে সেগুলো মডার্নাইজ করব। কিন্তু কোনও গরীব মানুষের ক্ষতি না করে। তার জন্য সার্ভে করা হবে।
    • মমতা বন্দ্যোপাধ্যায়- আমাদের ৯৪ টি প্রকল্প ছিল। আজ আরও বাড়ানো হল। ১০০ টা সামাজিক প্রকল্প পাবে। কেন্দ্র সুযোরানি- দুযোরানি র মতো ব্যবহার করছে। বাংলা মানে বাংলা, জুমলা, নাগরিকের ভোট কাটো, বাংলাদেশি বলে দেওয়া।আশাকরি মানুষ আমাদের উপর ভরসা রাখবেন।
    • মমতা বন্দ্যোপাধ্যায়- সুপ্রিম কোর্টের রায় আমরা এখনো দেখিনি। স্টাডি করে আইনজীবীদের সঙ্গে কথা বলে যেভাবে বলবে আমরা সেভাবে করব॥
  • 05 Feb 2026 03:01 PM (IST)

    সুপ্রিম কোর্টের নির্দেশের দিনই DA নিয়ে বড় ঘোষণা মমতার

    সুপ্রিম কোর্ট আজই স্পষ্ট করে দিয়েছে, রাজ্য সরকারকে সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটাতে হবে। আর সেই দিনই রাজ্যের বাজেটে। বাজেটে ডিএ নিয়ে বড় ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মীদের DA বাড়ানো হল। চার শতাংশ হারে ডিএ বাড়ানো হল। ১ এপ্রিল থেকে লাগু হবে।

    উল্লেখ্য, সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ বুধবার স্পষ্ট করে দিয়েছে, ২৫ শতাংশ বকেয়া ডিএ এখনই মেটাতে হবে রাজ্য সরকারকে। ২০০৮ সাল থেকে যে এরিয়ার রয়েছে, সেটা যে কোনও মূল্যে মিটিয়ে দিতে হবে।  অল ইন্ডিয়া প্রাইজ় ইনডেস্কে মেনে দিতে হবে। রাজ্যের তরফ থেকে বারবার বলা হচ্ছিল, রাজ্যের পঞ্চম বেতন কমিশন, বিশেষত ‘রিভিশন অফ্ পে অ্যান্ড অ্যালোয়েন্স রুল’ অনুসারে তারা ডিএ দিতে চায়।

  • 05 Feb 2026 02:54 PM (IST)

    লক্ষ্মীর ভান্ডারে বাড়ল টাকা

    বিধানসভা ভোটের আগে শেষবার বাজেট পেশ করছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই বাজেট ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা ছিল তুঙ্গে। বৃহস্পতিবার প্রত্যাশামতোই বাজেটের শুরুতেই বড় ঘোষণা করে দিলেন চন্দ্রিমা। বাড়ানো হল লক্ষ্মীর ভান্ডারের টাকার পরিমাণ।

    প্রথমে ৫০০ টাকা করে লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া হত। পরে সেই টাকার অঙ্ক বাড়িয়ে ১০০০ টাকা করা হয়। আর এবার সেই পরিমাণ আরও ৫০০ টাকা করে বাড়ানো হল। অর্থাৎ ১৫০০ টাকা করে পাবেন মহিলারা।

  • 05 Feb 2026 02:54 PM (IST)

    শিক্ষকদের জন্য টাকা

    • প্যারা-শিক্ষক, শিক্ষা বন্ধু, সহায়ক/সহায়িকা, সম্প্রসারক, মুখ্য সম্প্রসারক, বিশেষ শিক্ষাবিদ এবং ব্যবস্থাপনা কর্মীদের মাসিক সম্মানী ২০২৬ সালের এপ্রিল মাস থেকে আরও ১,০০০ টাকা বৃদ্ধি করা হবে।
    • এছাড়াও, উল্লিখিত কর্মীদের মধ্যে কেউ ৬০ বছর বয়স পূরণের পূর্বে মৃত্যুবরণ করলে, তাঁদের নিকটাত্মীয়দের জন্য এককালীন ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা করা হবে।
    • এই উদ্দেশ্যে ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে মোট ১১০ কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব করা হচ্ছে।
  • 05 Feb 2026 02:53 PM (IST)

    আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের টাকা

    1. ২০২৬ সালের এপ্রিল মাস থেকে আশা (ASHA) কর্মীদের মাসিক সম্মানী আরও ১,০০০ টাকা বৃদ্ধি করা হবে।
    2. একই প্রকৃতির অন্যান্য কর্মীদের ন্যায়, ২০২৬ সালের এপ্রিল মাস থেকে আশা কর্মীরাও ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটির সুবিধা লাভ করবেন।
    3. এর পাশাপাশি, কোনো আশা কর্মীর কর্মরত অবস্থায় অকাল মৃত্যু হলে তাঁদের নিকটাত্মীয়দের জন্য এককালীন ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থাও করা হবে।
  • 05 Feb 2026 02:52 PM (IST)

    যুব সাথী স্কিমে টাকা

    • বাংলার যুব সাথী নতুন স্কিম
    • বাংলার যুব সাথী নাম নয়া কর্মসূচি শুরু করা হচ্ছে
    • কর্মসংস্থান এর জন্য এই কর্মসূচি। ১৫ই অগাস্ট থেকে শুরু।
    • ২১ বছর থেকে ৪০ বছর বয়স পর্যন্ত যুবকরা এই কর্মসূচির অধীনে আসবেন যারা মাধ্যমিক পাস করেছেন কিন্তু চাকরি পাননি তারা প্রতি মাসে ১৫০০ টাকা পাবেন
  • 05 Feb 2026 01:38 PM (IST)

    বিধানসভায় রাজ্যপালের আংশিক ভাষণপাঠ

    • বক্তৃতা সম্পূর্ণ করলেন না রাজ্যপাল বোস
    • মন্ত্রিসভার লিখে দেওয়া মোট আট পাতার ভাষণের শুরুর তিনটি পাতা পড়েই নিজের বক্তৃতা শেষ করলেন তিনি
    • তাঁর পড়া শেষ লাইন, ‘কেন্দ্রীয় সরকারের কারণে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা ঘাটাল মাস্টারপ্ল্যান…’ — আর এখানেই ইতি, থেমে যান তিনি
    • বলেন, ‘আমি আর পড়ব না।’
    • বক্তৃতা সেরে যাওয়ার সময়ে রাজ্যপালের উদ্দেশে ‘ওয়েল ডান’ বলে হাততালি দিলেন শুভেন্দু অধিকারী।

    সম্পূর্ণ পড়ুন – কেন সম্পূর্ণ ভাষণ পড়লেন না রাজ্যপাল? 

  • 05 Feb 2026 01:35 PM (IST)

    কেন বেরিয়ে গেলেন রাজ্যপাল?

    আজ বিধানসভা রাজ্যের বাজেট পেশ। সাড়ে চার মিনিট ভাষণ দিয়েই বেরলেন রাজ্যপাল। মমতা বললেন, সিভি আনন্দ বোসের ফাইল আছে। সেই কারণেই বেরিয়ে গিয়েছেন তিনি

  • 05 Feb 2026 01:30 PM (IST)

    DA Case: এখনই ২৫ শতাংশ DA দিতে হবে রাজ্যকে, শোনার পরই তৃণমূলের অরূপ বললেন…

    বকেয়া মহার্ঘ্য ভাতা এরিয়ার সমেত দিতে হবে রাজ্যকে। তার মধ্যে ২৫ শতাংশ দিতে হবে এখনই। ডিএ (DA) নিয়ে বড় রায় দিয়েছে দেশের শীর্ষ আদালত।

    এই রায় কি রাজ্যের জন্য বড় ধাক্কা? অন্তত তেমনটা মানছে না তৃণমূল। শাসকদলের মুখপাত্র অরূপ চক্রবর্তীর দাবি, সুপ্রিম কোর্ট বুঝতে পেরেছে কেন্দ্র কীভাবে রাজ্যের সঙ্গে বঞ্চনা করে। তাই ২৫ শতাংশের কথা নিজে বলেছে।

    অরূপ চক্রবর্তী

    বিস্তারিত পড়ুন: TMC Reaction on DA: এখনই ২৫ শতাংশ DA দিতে হবে রাজ্যকে, শোনার পরই তৃণমূলের অরূপ বললেন…

  • 05 Feb 2026 11:43 AM (IST)

    PM Narendra Modi: গতকাল বিরোধীদের বিক্ষোভে পারেননি, আজ সংসদে জবাবি ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

    আজ সংসদে জবাবি ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার বিরোধীদের হই হট্টগোলে মুলতুবি হয়ে যায় লোকসভার অধিবেশন।

    জবাবি ভাষণই দিতে পারেননি প্রধানমন্ত্রী। মূলত রাহুল গান্ধীকে বিশ্বাসঘাতক বলার জন্য দফায় দফায় উত্তপ্ত হয় লোকসভার কক্ষ। প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধী সাংসদরা। পরিস্থিতি বেগতিক বুঝে সভা মুলতুবি করা হয়।

    বিস্তারিত পড়ুন: PM Narendra Modi: গতকাল বিরোধীদের বিক্ষোভে পারেননি, আজ সংসদে জবাবি ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী

  • 05 Feb 2026 11:43 AM (IST)

    DA Verdict: বকেয়া DA মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

    চওড়া হাসি সরকারি কর্মীদের

    ডিএ মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্য সরকারের। বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের। সঙ্গে দিতে হবে এরিয়ার।

    বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ মামলার রায় দেওয়া শুরু করে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ। সেখানেই স্পষ্ট করা হয় ডিএ রায় নিয়ে।

    কোর্টের নির্দেশ, ৩১ মার্চের মধ্যে রাজ্যকে ২৫ শতাংশ ডিএ দিতে হবে এরিয়ার সমেত। আর বাকি বকেয়া ডিএ মেটাতে হবে ১৫ মে-র মধ্যে।

     

  • 05 Feb 2026 11:42 AM (IST)

    Mamata Banerjee: ভোটের আগে শেষ বাজেটে কী কী থাকতে পারে?

    কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছে গত সপ্তাহের রবিবার। আর এবার রাজ্য বাজেটের পালা। বিধানসভা ভোটের আগে মমতার সরকারের এটাই শেষ বাজেট।

    আজই বিধানসভায় পেশ হবে ‘ভোট অন অ্যাকাউন্ট’। এ দিন, দুপুর সাড়ে বারোটায় বক্তব্য রাখবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যেহেতু সামনেই ভোট তাই এই সব যে বাজেট পেশ করা হয় তাকে ‘ভোট অন অ্যাকাউন্ট’ বলে।

    বিস্তারিত পড়ুন: Bengal Budget 2026: লক্ষ্মীর ভান্ডারে কি আরও বাড়বে টাকা? ভাতা বাড়বে সিভিকদের? ভোটের আগে শেষ বাজেটে কী কী থাকতে পারে?

Follow Us