AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Buxa: বিহার থেকে এসেছে, এখন চলছে মানিয়ে নেওয়ার পালা! গান্ধী জয়ন্তীতে তার নয়া বাসস্থানে প্রবেশের সাক্ষী থাকবেন খোদ মুখ্যমন্ত্রী, কে সে?

Tigress release in Buxa Tiger Reserve: বর্তমানে বক্সায় স্থায়ী বাঘের সংখ্যা না থাকলেও, অসম ও ভুটান সীমান্ত থেকে পুরুষ বাঘের আসা-যাওয়ার প্রমাণ মিলেছে। এই বাঘিনীকে এনে প্রজননের মাধ্যমে স্থায়ী বাঘের সংখ্যা বাড়ানোই সরকারের লক্ষ্য। জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষের (NTCA) প্রোটোকল মেনে ভবিষ্যতে আরও বাঘ আনা হবে।

Buxa: বিহার থেকে এসেছে, এখন চলছে মানিয়ে নেওয়ার পালা! গান্ধী জয়ন্তীতে তার নয়া বাসস্থানে প্রবেশের সাক্ষী থাকবেন খোদ মুখ্যমন্ত্রী, কে সে?
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 17, 2026 | 9:13 AM
Share

কলকাতা:  উত্তরবঙ্গের বক্সা ব্যাঘ্র প্রকল্পে ফের বাঘের স্থায়ী বসতি গড়ে তুলতে বড় পদক্ষেপ নিচ্ছে রাজ্য বনদফতর। আগামী ২ অক্টোবর, গান্ধী জয়ন্তীর দিন প্রথম দফায় একটি বাঘিনীকে বক্সার জঙ্গলে ছাড়া হবে। বনমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ জানিয়েছেন, সেদিন উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে এই বাঘিনীকে আনার প্রক্রিয়া চলছে। তদারকির জন্য বক্সা, সুন্দরবন ও দেরাদুনের ‘ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া’-র বিশেষজ্ঞদের নিয়ে বিশেষ দল গঠন করা হয়েছে। বিশেষ খাঁচা এবং অ্যাম্বুল্যান্সে করে বাঘিনীকে নিরাপদে বক্সায় আনা হবে। শুরুতে তাকে একটি এনক্লোজারে রেখে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হবে। চিকিৎসকদের পর্যবেক্ষণ ও শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে উন্মুক্ত জঙ্গলে ছাড়া হবে। পরবর্তীতে তার গতিবিধির ওপর নজর রাখতে পরানো হবে রেডিও কলার।

বর্তমানে বক্সায় স্থায়ী বাঘের সংখ্যা না থাকলেও, অসম ও ভুটান সীমান্ত থেকে পুরুষ বাঘের আসা-যাওয়ার প্রমাণ মিলেছে। এই বাঘিনীকে এনে প্রজননের মাধ্যমে স্থায়ী বাঘের সংখ্যা বাড়ানোই সরকারের লক্ষ্য। জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষের (NTCA) প্রোটোকল মেনে ভবিষ্যতে আরও বাঘ আনা হবে।

ইতোমধ্যে ২২ সেপ্টেম্বর বিশ্ব গণ্ডার দিবস উপলক্ষে আলিপুরদুয়ারের সুভাষতারিণী চা বাগানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন।

Follow Us