Calcutta High Court: ‘আর সম্ভব নয়’, পুজোর মধ্যেই বড় ধাক্কা অভিষেকের, বিচারপতির বেঞ্চ বদলেও হল না কোনও লাভ
Abhishek Banerjee's Plea: তদন্ত সংক্রান্ত তথ্য সংবাদমাধ্যমে প্রকাশের বিরোধিতা করে মমতা তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা জরুরি ভিত্তিতে শুনতে রাজি হল না কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, এখনই এই মামলা শুনানি সম্ভব নয়। আগামী ডিসেম্বর মাসের তালিকায় মামলাটি রাখা যেতে পারে।

কলকাতা: হাইকোর্টে বিচারপতির বেঞ্চ বদলায়। বিচারপতি কৃষ্ণা রাও তাঁকে পরামর্শ দিয়েছিলেন উপযুক্ত বেঞ্চে যেতে। বেঞ্চ বদলে উপযুক্ত বেঞ্চে যান তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তবুও হল না লাভ। কলকাতা হাইকোর্ট শুনল না অভিষেকের আর্জি। তাঁর বিরুদ্ধে তদন্ত সংক্রান্ত তথ্য সংবাদমাধ্যমে প্রকাশের বিরোধিতা করে মমতা তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা জরুরি ভিত্তিতে শুনতে রাজি হল না কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, এখনই এই মামলা শুনানি সম্ভব নয়। আগামী ডিসেম্বর মাসের তালিকায় মামলাটি রাখা যেতে পারে।
এ দিন অভিষেকের আইনজীবীর বক্তব্য, ওই সংক্রান্ত মামলাটির দ্রুত শুনানি করা হোক। তৃণমূল সাংসদের অভিযোগ, ওই ধরনের খবর প্রকাশের ফলে সংবাদমাধ্যমে ‘মিডিয়া ট্রায়াল’ হচ্ছে।
এর আগে বিচারপতি কৃষ্ণ রাও অভিষেকের ওই মামলাটি ছেড়ে দেন। তিনি জানিয়েছিলেন, উপযুক্ত বেঞ্চে শুনানি হবে। সেখান থেকেই মামলাটি বিচারপতি ভট্টাচার্যের এজলাসে আসে।
