AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: শেখ শাহজাহানের বিরুদ্ধে CBI-NIA তদন্তের দাবি, হাইকোর্টে মামলা দায়ের

Calcutta High Court: বিধানসভা নির্বাচনের আগে সন্দেশখালিতে খুন হয়েছিলেন তিন বিজেপি কর্মী। শুভেন্দুর দাবি, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর থেকে ওই এলাকাতে সমান্তরালভাবে প্রভাব ছড়াচ্ছিল বিজেপির

Calcutta High Court: শেখ শাহজাহানের বিরুদ্ধে CBI-NIA তদন্তের দাবি, হাইকোর্টে মামলা দায়ের
শেখ শাহজাহানImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 09, 2024 | 12:12 PM
Share

কলকাতা:  সন্দেশখালির  তৃণমূল নেতা  শাহাজানের শেখের বিরুদ্ধে এবার খুনের অভিযোগ। ওই অভিযোগের নতুন করে সিবিআই তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ দুই পরিবার। সিবিআই ও এনআইএ তদন্তের দাবি জানিয়ে দ্বারস্থ পদ্মা মণ্ডল এবং সুপ্রিয়া মণ্ডল। মামলা দায়েরের অনুমতি চেয়ে আদালতে পদ্মা-সুপ্রিয়া। বিচারপতি জয় সেনগুপ্ত মামলা দায়েরের অনুমতি দেন।

২০১৯ সালের ৬ জুন সন্দেশখালিরই বাসিন্দা প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল এবং সুকান্ত মণ্ডল খুন হন। ওই ঘটনায় চার্জশিটে নাম ছিল শাহজাহান শেখের। সিআইডি তদন্ত করে চার্জশিট থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়। আগামী ১১ জানুয়ারি মামলার শুনানির সম্ভবনা রয়েছে।

বিধানসভা নির্বাচনের আগে সন্দেশখালিতে খুন হয়েছিলেন তিন বিজেপি কর্মী। শুভেন্দুর দাবি, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর থেকে ওই এলাকাতে সমান্তরালভাবে প্রভাব ছড়াচ্ছিল বিজেপির। এলাকার ওই তিন বিজেপি কর্মী সংগঠনের বিষয়টি দেখতেন। তার জেরেই তাঁদের পরিকল্পিতভাবে খুন করা হয়েছিল বলে অভিযোগ।  রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয়টি নিয়ে সুর চড়ান।

প্রথম থেকেই এই মামলায় মূল অভিযুক্তদের তালিকায় ছিলেন শেখ শাহজাহান। কিন্তু দেখা যায়, পরে যখন চার্জশিট তৈরি করা হয়, তাতে নাম ছিল না শেখ শাহজাহানের। এবার চার বছর পর নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে এই খুনের মামলা। উঠছে সিবিআই ও এনআইএ তদন্তের দাবি।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?