AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: “দুই চিকিৎসকের কি আলাদা আলাদা চোখ?”, গণধর্ষণ মামলায় মেডিক্যাল রিপোর্ট দেখে বিস্মিত আদালত

Calcutta High Court: রাজ্যকে বিচারপতি প্রশ্ন করেন, "দুই চিকিৎসকের কি আলাদা আলাদা চোখ? একজন ঘর্ষণজনিত ক্ষত এবং ফোলাভাব দেখতে পাচ্ছেন, আরেক জন পাচ্ছেন না।" রাজ্যকে বিচারপতি প্রশ্ন করেন, এটা কীভাবে সম্ভব?

Calcutta High Court: দুই চিকিৎসকের কি আলাদা আলাদা চোখ?, গণধর্ষণ মামলায় মেডিক্যাল রিপোর্ট দেখে বিস্মিত আদালত
কলকাতা হাইকোর্টImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Apr 02, 2025 | 6:13 PM
Share

কলকাতা: পশ্চিম মেদিনীপুরে গণধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় মেডিক্যাল রিপোর্ট বিস্মিত বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতির প্রশ্ন,  মেদিনীপুর মেডিক্যাল কলেজের রিপোর্ট এবং কল্যাণী এইমসের রিপোর্ট আলাদা আলাদা হয় কী করে?

রাজ্যকে বিচারপতি প্রশ্ন করেন, “দুই চিকিৎসকের কি আলাদা আলাদা চোখ? একজন ঘর্ষণজনিত ক্ষত এবং ফোলাভাব দেখতে পাচ্ছেন, আরেক জন পাচ্ছেন না।” রাজ্যকে বিচারপতি প্রশ্ন করেন, এটা কীভাবে সম্ভব?

রাজ্যের কাছে বিচারপতি জানতে চান,  দুই চিকিৎসকের বয়ান রেকর্ড করেছেন?  রাজ্যের তরফে জানানো হয়, মেদিনীপুর মেডিক্যাল কলেজের চিকিৎসকের বয়ান নেওয়া হয়েছে, কল্যাণী এইমসের চিকিৎসকের বয়ান এখনও নেওয়া হয়নি। চলতি বছরের মার্চ মাসে এই ঘটনা ঘটে বলে অভিযোগ। আগামী শুক্রবার পরবর্তী শুনানি।

প্রসঙ্গত, কাজ দেওয়ার টোপ দিয়ে এক যুবতীকে হুগলি থেকে নিয়ে আসা হয় পশ্চিম মেদিনীপুরের ডেবরায়। তারপর নির্জন জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। তিন যুবক ওই যুবতীকে লাগাতার ধর্ষণ করে বলে অভিযোগ। ওই তিন যুবক বন্ধু। পরিকল্পনা করেই এই গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ওই তিন যুবকের বিরুদ্ধে।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?