AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: ‘ভবিষ্যতে এটাও মাথায় রাখবেন’, বার্তা দিয়ে মমতাকে অনুমতি হাইকোর্টের, দেওয়া হল শর্তও

Mamata Banerjee Case: প্রধান বিচারপতির নির্দেশ অনুযায়ী সিঙ্গল বেঞ্চ এই সভা নিয়ে সিদ্ধান্ত নেয়। বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চে অনুমতি মিলল মমতার সভার। এর আগে কোর্ট চত্বরে সভা করতে আপত্তি জানিয়েছিলেন মমতা।

Calcutta High Court: 'ভবিষ্যতে এটাও মাথায় রাখবেন', বার্তা দিয়ে মমতাকে অনুমতি হাইকোর্টের, দেওয়া হল শর্তও
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 17, 2026 | 1:29 PM
Share

কলকাতা: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সভা নিয়ে জটিলতা কাটল অবশেষে। সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সেইসঙ্গে বেশ কিছু শর্তও দেওয়া হয়েছে। হুগলির শ্রীরামপুরে একটা মিছিল করতে চেয়েছিলেন মমতা। সেই আবেদন শুনে হাইকোর্ট মিছিলের বদলে সভার অনুমতি দেয়। কিন্তু জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ সভার জন্য মাঠ দিতে রাজি হয়নি। এই নিয়েও তৈরি হয় জটিলতা। এবার কোর্ট চত্বরে সভার অনুমতি পেলেন মমতা।

প্রধান বিচারপতির নির্দেশ অনুযায়ী সিঙ্গল বেঞ্চ এই সভা নিয়ে সিদ্ধান্ত নেয়। বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চে অনুমতি মিলল সভার। এর আগে কোর্ট চত্বরে সভা করতে আপত্তি জানিয়েছিলেন মমতা। কিন্তু জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ মাঠ দিতে রাজি না হওয়ায়, কোর্ট চত্বরেই করতে হবে সভা।

কোন কোন শর্ত দিল হাইকোর্ট

সভা হবে ২৬ সেপ্টেম্বর, শনিবার। শ্রীরামপুর কোর্ট চত্বরে সভা হবে বিকেল ৪ টে থেকে ৬ টার মধ্যে। এক হাজারের বেশি সমর্থক থাকতে পারবে না। কোনও মিছিল করা যাবে না।

কেন মাঠ দিল না জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ

বিচারপতি সৌগত ভট্টাচার্য কর্তৃপক্ষকে বলেন, “শুধু রাজনৈতিক কারণে মাঠে সভা করা নিষেধ। এটা করবেন না। ভবিষ্যতে এটাও মাথায় রাখবেন যে অন্য কোনও রাজনৈতিক দলের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত যেন বজায় থাকে।” যেহেতু বেসরকারি মালিকানা, তাই আদালতের হাত বাঁধা। কিন্তু কেন এমন সিদ্ধান্ত, সেটা জানতে চান বিচারপতি।

জগন্নাথ মঠের তরফে আইনজীবী জিষ্ণু চৌধুরী বলেন, “সবকিছুই পরিবর্তন হয়। গত ৫ জুলাই রেজোলিউশন করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ধর্মীয় সেবামূলক ও কালচারাল অনুষ্ঠান ছাড়া কিছু হবে না।”

বিচারপতি সন্দেহ প্রকাশ করে বলেন, “আমার মনে হয় ভবিষ্যতে দেখা যাবে আপনারা অন্য কোনও রাজনৈতিক দলকে মাঠ দিয়েছেন।” মমতার আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “৫ জুলাই রেজোলিউশনের কথা আজ বলছে। অথচ মামলার শুরুতে এসব বলেনি।”

Follow Us