AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

HC On Red Road Closure: ‘নাগরিকরা বিকল্প পথে যান’, কোন মামলায় রাজ্যবাসীকে বড় পরামর্শ কলকাতা হাইকোর্টের

Red Road Closure for International Yoga Day: এই মামলায় বিচারপতি প্রশ্নও করেন, "এই অনুষ্ঠান ব্রিগেডে করা হচ্ছে না কেন?" রাজ্যের অ্যাডিশন্যাল এজি বিলদ্বল ভট্টাচার্য জানান,  সেনা বাহিনী এই অনুষ্ঠানের জন্য রেড রোড অনুমোদন করেছে। এটা রাজ্য সরকারের অনুষ্ঠান। মাত্র ৮০০ মিটার বন্ধ করা হয়েছে। বাকি সব রাস্তা খোলা আছে।

HC On Red Road Closure: 'নাগরিকরা বিকল্প পথে যান', কোন মামলায় রাজ্যবাসীকে বড় পরামর্শ কলকাতা হাইকোর্টের
কলকাতা হাইকোর্টImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 18, 2026 | 12:20 PM
Share

কলকাতা: যোগ দিবস পালনে ৭ দিন রেড রোড বন্ধ, আর তাতে আমজনতার হয়রানির বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবীদের একাংশ। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য এই মামলায় পরামর্শ দেন, ২১ জুন পর্যন্ত নাগরিকরা যাতে বিকল্প রাস্তা ব্যবহার করেন।  তবে এই মামলায় বিচারপতি প্রশ্নও করেন, “এই অনুষ্ঠান ব্রিগেডে করা হচ্ছে না কেন?” রাজ্যের অ্যাডিশন্যাল এজি বিলদ্বল ভট্টাচার্য জানান,  সেনা বাহিনী এই অনুষ্ঠানের জন্য রেড রোড অনুমোদন করেছে। এটা রাজ্য সরকারের অনুষ্ঠান। মাত্র ৮০০ মিটার বন্ধ করা হয়েছে। বাকি সব রাস্তা খোলা আছে।

বিচারপতি তখন প্রশ্ন করেন, “এটা ব্রিগেডে হলে কী ক্ষতি হত? আমি মানছি এটা রাজ্যের সরকারি অনুষ্ঠান, এটা রাজনৈতিক নয়, তারপরেও বলছি এটা ব্রিগেডে হলে নাগরিকের ওই রাস্তা ব্যবহারে সমস্যা হত না। আর গোটা রাস্তা বন্ধ কেন, কেন অর্ধেক খোলা নয়?”

তখন এএজি জানান, “প্রধানমন্ত্রী এসপিজি নিরাপত্তা পান। তার জন্য গোটা রাস্তা বন্ধ করতে হচ্ছে। তার নিরাপত্তার কারণেই ব্রিগেডে করা যাচ্ছে না।”

বিচারপতির  পর্যবেক্ষণ, “সিপির এই বিজ্ঞপ্তিতে প্রশ্ন আছে। তিন সপ্তাহের মধ্যে সবপক্ষকে হলফনামা দিতে হবে।” পাশাপাশি রাজ্য় পুলিশকেও স্পষ্ট করে দেন,  এই সময়ের মধ্যে বিকল্প রাস্তার ব্যবস্থা করতে হবে সব নাগরিকদের জন্য। যাতে তাঁরা সুষ্ঠুভাবে গন্তব্যে পৌঁছতে পারেন। অনুষ্ঠান শেষ হলেই যাতে সেই রাস্তা ব্যবহার করা যায়, সেটা পুলিশকে নিশ্চিত করতে হবে। এই মামলায় সেনাবাহিনীকে আগামী দিনে যুক্ত করতে হবে।

Follow Us