AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: ২১ জুলাই সমর্থকদের সংখ্যা বেঁধে দেওয়ার পর কেন নির্দেশ মানা হয়নি? কালীঘাট তৃণমূলকে সতর্ক করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য

Calcutta High Court on 21 July: আজ পুলিশের তরফে আদালতে একটি রিপোর্ট জমা দেওয়া হয়। ওই রিপোর্টে উল্লেখ রয়েছে, পর্যাপ্ত পুলিশ ছিল। সমর্থকদের সংখ্যা বেঁধে দেওয়ার পরেও তৃণমূলের পক্ষ থেকে সেই নির্দেশ মানা হয়নি। ফলে ক্যাথিড্রাল রোডের দুই পাশ ব্লক হয়ে যায়। অথচ একটি রাস্তা খোলা রাখার কথা বলা হয়েছিল। বাস্তবে তা মানা হয়নি বলে অভিযোগ।

Calcutta High Court: ২১ জুলাই সমর্থকদের সংখ্যা বেঁধে দেওয়ার পর কেন নির্দেশ মানা হয়নি? কালীঘাট তৃণমূলকে সতর্ক করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য
কলকাতা হাইকোর্ট
| Edited By: | Updated on: Jul 31, 2026 | 1:53 PM
Share

কলকাতা: ২১ জুলাই মামলায় কালীঘাট তৃণমূলকে (Kalighat TMC) সতর্ক করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি সৌগত ভট্টাচার্যের (Sougata Bhattacharya) কড়া মন্তব্য, ভবিষ্যতে আদালতের নির্দেশ না মানলে কঠোর পদক্ষেপ করা হবে। ডেরেক ও’ব্রায়েনের দায়ের করা মামলার ভিত্তিতে কলকাতা পুলিশ ২১ জুলাই নিয়ে আদালতে একটি রিপোর্ট জমা দিয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতেই কালীঘাট তৃণমূলকে  সতর্ক করে দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

কলকাতা হাইকোর্টে মামলা

২১ জুলাই সভার অনুমতি নিয়ে মামলা করেছিল তৃণমূল কংগ্রেস। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন আদালতে। সেই মামলাতেই রাজ্যের তরফে একটি রিপোর্ট জমা দেওয়া হয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতে পর্যবেক্ষণ আদালতের

রাজ্যের রিপোর্টে কী উল্লেখ রয়েছে?

আজ পুলিশের তরফে আদালতে একটি রিপোর্ট জমা দেওয়া হয়। ওই রিপোর্টে উল্লেখ রয়েছে, পর্যাপ্ত পুলিশ ছিল। সমর্থকদের সংখ্যা বেঁধে দেওয়ার পরেও তৃণমূলের পক্ষ থেকে সেই নির্দেশ মানা হয়নি। ফলে ক্যাথিড্রাল রোডের দুই পাশ ব্লক হয়ে যায়। অথচ একটি রাস্তা খোলা রাখার কথা বলা হয়েছিল। বাস্তবে তা মানা হয়নি বলে অভিযোগ।

কলকাতা পুলিশের রিপোর্ট দেখে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ভবিষ্যতে আদালতের নির্দেশ অমান্য করা হলে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। আদালতের নির্দেশ অমান্য করার ঘটনা আর মেনে নেওয়া হবে না।

কী নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট?

উল্লেখ্য, কালীঘাট তৃণমূলের ২১ জুলাইয়ের সভাস্থল নির্বাচন নিয়ে জল গড়িয়েছিল কলকাতা হাইকোর্ট পর্যন্ত। ওই মামলায় বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন, বিড়লা তারমণ্ডলের সামনে সভা করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়রা। তবে বেঁধে দেন শর্ত। সেই শর্তের মধ্যে ছিল, সর্বাধিক ২৫০০ হাজার কর্মী -সমর্থক নিয়ে পালন করতে হবে শহিদ দিবস। বিড়লা তারামণ্ডলের সামনে একদিকের রাস্তা আটকে সভা করতে হবে। বেলা ১২ টা থেকে দুপুর সাড়ে তিনটে পর্যন্ত কর্মসূচি করা যাবে। পুলিশের রিপোর্টে অভিযোগ, আড়াই হাজারের বেশি সমর্থক নিয়ে সভা করেছে কালীঘাট তৃণমূল। এমনকী রাস্তা নিয়ে যে নির্দেশ দেওয়া হয়েছিল, তাও মেনে চলেননি মমতা বন্দ্যোপাধ্যায়রা।

Follow Us