Bangla NewsKolkata Catch live updates on all political news regarding the Trinamool Congress and BJP in West Bengal for July 18
West Bengal Updates: ‘প্রতিহিংসার রাজনীতি’, পার্টি অফিস গুঁড়িয়ে দেওয়ার পর মুখ খুললেন অভিষেক
West Bengal News: সাতটির মধ্যে তিনটি ফ্রিজ করেছে ইডি। এরপর তৃণমূল কংগ্রেসের যে মূল ব্যাংক একাউন্ট রয়েছে সেখানে নজর ইডির। যে মূল অ্যাকাউন্ট রয়েছে সেখানে ১৬৪ কোটির হিসেব জানতে চেয়ে চিঠি। ১৬৪ কোটির হিসাব মেলাতে পারছে না তদন্তকারী আধিকারিকরা ইতি মধ্যেই বিমান পরিষেবার সংস্থাতেও তল্লাশি করা হয় সেখানেও কোটি কোটি টাকার লেনদেন হয়েছে।
এবার তৃণমূল কংগ্রেসের যে মূল ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তার যাবতীয় লেনদেনের হিসেব চেয়ে চিঠি দিল ইডি। যাবতীয় তথ্য জানতে চেয়ে সরকারি ব্যাঙ্কে চিঠি দিল ইডি। তৃণমূল কংগ্রেসের মোট ১২টি অ্যাকাউন্ট যার মধ্যে সাতটি সক্রিয় অ্যাকাউন্ট।
LIVE NEWS & UPDATES
The liveblog has ended.
19 Jul 2026 05:38 AM (IST)
Murshidabad: মুর্শিদাবাদে দুর্ঘটনায় স্টেশন মাস্টারের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা গেটম্যানের
পুলকারে ট্রেনের ধাক্কায় ৫ জনের মৃত্যুতে গেটম্যানে দিকেই গাফিলতির অভিযোগ উঠেছে। কর্মরত অবস্থায় তিনি মদ্যপ ছিলেন বলে অভিযোগ।
‘প্রতিহিংসার রাজনীতি’, পার্টি অফিস গুঁড়িয়ে দেওয়ার পর মুখ খুললেন অভিষেক
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার পার্টি অফিস। বেআইনিভাবে ওই অফিস তৈরি করা হয়েছিল বলে অভিযোগ ওঠে।
এই পরিস্থিতিতে অভিষেকের অভিযোগ, বিজেপিই এর পিছনে রয়েছে। রয়েছে ষড়যন্ত্র।
18 Jul 2026 02:57 PM (IST)
সর্বদলীয় বৈঠকে ডাক পেল এনসিপিআই
আগামীকাল সর্বদলীয় বৈঠকে ডাক পেল এনসিপিআই। কাকলী ঘোষ দস্তিদার কে ফোন করেছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু। অফিসিয়ালি চিঠিও পাঠানো হয়েছে।
কুড়ি জন সাংসদ নিয়ে এনডিএ-র অন্যতম বড় শরিক হতে চলেছে এনসিপিআই। আগামীকাল সর্বদলীয় বৈঠকে যোগ দেবেন কাকলি এবং সুদীপ
18 Jul 2026 12:41 PM (IST)
অভিষেকের পার্টি অফিস বুলডোজ়ার
অভিষেকের পার্টি অফিস বুলডোজ়ার। আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি ঘিরে ফেলেছে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী। পৌঁছে গিয়েছে দমকলও। রয়েছে গুচ্ছ গুচ্ছ অভিযোগ। অভিযোগ, প্ল্যান সংক্রান্ত কোনও অনুমতি না নিয়েই বেআইনিভাবে এই অফিস তৈরি করা হয়েছিল।
18 Jul 2026 12:01 PM (IST)
গ্রেফতার হাওড়া পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মহম্মদ রুস্তম
তোলাবাজি এবং পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেফতার হাওড়া পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মহম্মদ রুস্তম। ধৃতকে আজ হাওড়া আদালতে তোলা হবে।
পুলিশ সূত্রে খবর, পিলখানায় এক প্রোমোটার খুনের ঘটনায় মহম্মদ রুস্তম এবং তার দলবল পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে এবং পুলিশের উপর হামলা চালায়। এর পাশাপাশি এলাকার প্রোমোটারদের থেকে হুমকি দিয়ে টাকা তুলতো বলে অভিযোগ।
18 Jul 2026 10:36 AM (IST)
বাড়ি ফিরলেন হাওড়ার নিখোঁজ শ্যুটার দয়মন্তী সেন
২ দিন নিখোঁজ থাকার পর অবশেষে বাড়ি ফিরলেন হাওড়ার নিখোঁজ শ্যুটার দয়মন্তী সেন। হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে ছিলেন দময়ন্তী, জানাচ্ছেন শ্যুটারের বাবা।
সেখান থেকেই তাঁকে ফেরানো হয় বাড়ি। বৃহস্পতিবার কেনাকাটা করতে গিয়ে নিখোঁজ হন তরুণী। বিভিন্ন জায়গায় খোঁজ করে না পেয়ে পুলিশের দ্বারস্থ হয় পরিবার।
18 Jul 2026 10:34 AM (IST)
সাতটির মধ্যে তিনটি ফ্রিজ করেছে ইডি
সাতটির মধ্যে তিনটি ফ্রিজ করেছে ইডি। এরপর তৃণমূল কংগ্রেসের যে মূল ব্যাংক একাউন্ট রয়েছে সেখানে নজর ইডির। যে মূল অ্যাকাউন্ট রয়েছে সেখানে ১৬৪ কোটির হিসেব জানতে চেয়ে চিঠি।
১৬৪ কোটির হিসাব মেলাতে পারছে না তদন্তকারী আধিকারিকরা ইতি মধ্যেই বিমান পরিষেবার সংস্থাতেও তল্লাশি করা হয় সেখানেও কোটি কোটি টাকার লেনদেন হয়েছে।