AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Recruitment Scam Case: নিয়োগ মামলায় আবারও প্রাক্তন সচিবকে ডেকে পাঠাল CBI

Recruitment Scam Case: সোমবার সকালেই নিজাম প্যালেসে হাজিরা দেন প্রাক্তন সচিব। বস্তুত, নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত মানিক ভট্টাচার্য তৎকালীন সময়ে পর্ষদে সভাপতি থাকাকালীন সচিব পদে কর্মরত ছিলেন রত্না। অর্থাৎ পর্ষদের সব কাজ দেখাশোনা করতেন তিনি। নিয়োগ সংক্রান্ত বিষয় তিনি দেখাশোনা করতেন।

Recruitment Scam Case: নিয়োগ মামলায় আবারও প্রাক্তন সচিবকে ডেকে পাঠাল CBI
রত্না চক্রবর্তী বাগচী, প্রাক্তন সচিবImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jan 09, 2024 | 1:36 PM
Share

কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৎপর সিবিআই। এবার তলব করা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব রত্না চক্রবর্তী বাগচীকে। সূত্রের খবর,নথি চেয়ে ডেকে পাঠানো হয়েছে তাঁকে। এর আগেও সিবিআই-এর ডাকে হাজিরা দিয়েছিলেন রত্না।

সোমবার সকালেই নিজাম প্যালেসে হাজিরা দেন প্রাক্তন সচিব। বস্তুত, নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত মানিক ভট্টাচার্য তৎকালীন সময়ে পর্ষদে সভাপতি থাকাকালীন সচিব পদে কর্মরত ছিলেন রত্না। অর্থাৎ পর্ষদের সব কাজ দেখাশোনা করতেন তিনি। নিয়োগ সংক্রান্ত বিষয় তিনি দেখাশোনা করতেন। ফলত, এই নিয়োগ প্রক্রিয়া সঠিক ভাবে হয়েছে নাকি বেআইনি ভাবে হয়েছে তা জানতে চাইছে সিবিআই।

এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন তিনি। সেই সময় তাঁকে একবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেই সময় তিনি বলে এসেছিলেন, তিনি কিছু জানতেন না। সবটাই মানিকবাবু জানতেন। পুরো বিষয়টিই রহস্যে মোড়া ছিল। পরে নিয়োগ মামলায় গ্রেফতার হন মানিক। এ দিন হাজিরা দেওয়ার সময় সংবাদ মাধ্যমে যদিও কোনও প্রতিক্রিয়া দেননি রত্না চক্রবর্তী বাগচী।

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...