AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Terrorist Attack on Suvendu: ২৬ ডিসেম্বরের মধ্যে শুভেন্দুর উপর হতে পারে জঙ্গি হামলা, রাজ্যকে সতর্ক করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা

Terrorist Attack on Suvendu: গোয়েন্দা সূত্রে খবর, বাংলাদেশের দু’টি জঙ্গি সংগঠনের টার্গেট শুভেন্দু। রাজ্য ঢুকছে তিন বাংলাদেশি জঙ্গি। ২৬ ডিসেম্বরের মধ্যে শুভেন্দু অধিকারীর উপর হতে পারে হামলা। রাজ্যকে রিপোর্ট দিয়ে জানিয়েছে গোয়েন্দা সংস্থা।

| Edited By: | Updated on: Dec 24, 2024 | 11:53 PM
Share

কলকাতা: জঙ্গি নিশানায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিস্ফোরক রিপোর্ট দিয়ে রাজ্যকে সতর্ক করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। গোয়েন্দা সূত্রে খবর, বাংলাদেশের দু’টি জঙ্গি সংগঠনের টার্গেট শুভেন্দু। রাজ্য ঢুকেছে তিন বাংলাদেশি জঙ্গি। ২৬ ডিসেম্বরের মধ্যে শুভেন্দু অধিকারীর উপর হতে পারে হামলা। রাজ্যকে রিপোর্ট দিয়ে জানিয়েছে গোয়েন্দা সংস্থা।   

ইতিমধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট হাতে পেয়েই তৎপর হয়েছে রাজ্য প্রশাসন, তৎপরতা বাড়িয়েছে পুলিশও। রাজ্যের সর্বত্র পুলিশকে সতর্কও করা হয়েছে। সূত্রের খবর, গত ১৬ তারিখ গোয়েন্দা সংস্থার তরফে এই রিপোর্ট পাঠানো হয়েছে। তবে একটি নয়, পরপর দুটি রিপোর্ট পাঠানো হয়েছে গোয়েন্দাদের তরফে। তাতে স্পষ্টভাবে লেখা রয়েছে, বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন হারকাতুল-মুজাহিদিন-বাংলাদেশ ও হিজবুত তাহিরি-র জঙ্গিরা টার্গেট করেছে শুভেন্দু অধিকারীরা। 

গোয়েন্দারা বলছেন এই মাসের ২৪ থেকে ২৬ তারিখের মধ্যে কোনও জনসভায় হামলা করা হতে পারে শুভেন্দুর উপর। ইতিমধ্যেই তিনজন ট্রেনড জঙ্গি ভারতে ঢুকে পড়েছে। তাঁরাই শুভেন্দু যেখানে যেখানে যাচ্ছেন সেখানে তাঁকে খুনের পরিকল্পনা করা হচ্ছে। কিন্তু, কীভাবে হামলা সেটা স্পষ্ট। আইইডি বিস্ফোরণ থেকে শুরু করে অন্য পথে করা হতে পারে হামলা। আশঙ্কার কথা রাজ্য পুলিশের ডিজি থেকে বিভিন্ন স্তরে জানিয়েছেন গোয়েন্দারা। 

এ প্রসঙ্গে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “এ ধরনের আঁচ আমরা আগে থেকেই পাচ্ছিলাম। ৫ অগস্ট বাংলাদেশে অরাজকতা শুরু হওয়ার পর ওপার এবং এপারের বাঙালি হিন্দুদের জন্য সোচ্চার হয়েছেন। তাই সে দেশের জঙ্গিরা যে শুভেন্দুকে হত্যার ছক করবে সেটাই স্বাভাবিক। আমরা এই আঁচ পাচ্ছিলাম। সে কথাই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা রাজ্যকে জানিয়েছে। কিন্তু, শেষ রক্তবিন্দু পর্যন্ত হিন্দুদের জন্য শুভেন্দু অধিকারীর লড়াই জারি থাকবে।”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?