AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: দিল্লি যাচ্ছেন না মমতা, ‘এক দেশ এক ভোট’ বৈঠকে থাকছেন না মুখ্যমন্ত্রী

CM Mamata Banerjee: সোমবার বিকালেই তাঁর দিল্লি যাওয়ার কথা ছিল। মঙ্গলবার বৈঠক ছিল। কিন্তু নবান্নে সাংবাদিক সম্মেলন করে সোমবার বিকালে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য বাজেটকে সামনে রেখে প্রচুর কাজ রয়েছে। ৮ তারিখ বাজেট। মাঝে সময় একেবারেই নেই। সে কারণেই তিনি যাচ্ছেন না।

Mamata Banerjee: দিল্লি যাচ্ছেন না মমতা, 'এক দেশ এক ভোট' বৈঠকে থাকছেন না মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit: Facebook
| Edited By: | Updated on: Feb 05, 2024 | 6:24 PM
Share

কলকাতা: কথা ছিল সোমবার ঝটিকা সফরে দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে শেষ মুহূর্তে তা বাতিল করলেন মুখ্যমন্ত্রী। দিল্লি যাচ্ছেন না বলে জানিয়ে দিলেন তিনি। কিন্তু কেন? মুখ্যমন্ত্রী জানান, ৮ তারিখ বৃহস্পতিবার রাজ্য বাজেট। তাই এখন তিনি দিল্লি যাচ্ছেন না। ‘ওয়ান নেশন ওয়ান ভোট’ অর্থাৎ ‘এক দেশ এক ভোট’ নিয়ে হাই মনিটরিং কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লি যাওয়ার কথা ছিল তাঁর।

সোমবার বিকালেই তাঁর দিল্লি যাওয়ার কথা ছিল। মঙ্গলবার বৈঠক ছিল। কিন্তু নবান্নে সাংবাদিক সম্মেলন করে সোমবার বিকালে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য বাজেটকে সামনে রেখে প্রচুর কাজ রয়েছে। ৮ তারিখ বাজেট। মাঝে সময় একেবারেই নেই। সে কারণেই তিনি যাচ্ছেন না।

মমতা জানান, হাইপাওয়ার কমিটির চেয়ারম্যান রামনাথ কোবিন্দকে তিনি গোটা বিষয়টি জানান। তাঁর অনুমতি নিয়েই এই সফর বাতিল করেছেন। মমতা বলেন, ‘ওয়ান নেশন ওয়ান ভোট হাই মনিটরিং কমিটির চেয়ারম্যান রামনাথ কোবিন্দের সঙ্গে কথা বলি। উনি বিষয়টি সানন্দে গ্রহণ করেছেন।” মুখ্যমন্ত্রী আরও জানান, তিনি যেহেতু যেতে পারছেন না, তাই রামনাথ কোবিন্দকে জানিয়েছেন, তাঁর দলের দুই নেতা-সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় এই বৈঠকে যোগ দেবেন।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা