AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu’s meeting with Ambuja Neotia: আদানির পর অম্বুজা নেওটিয়া গোষ্ঠী! খুব দ্রুত শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ

রাজ্য সরকার সম্পর্কিত বিভিন্ন শিল্প সংক্রান্ত অনুষ্ঠানে হর্ষকে দেখা গিয়েছে। আর কয়েকদিনের মধ্যে রাজ্যের শিল্প নীতি ঘোষণা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এহেন আবহে বুধবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে হর্ষ নেওটিয়ার সাক্ষাৎ অর্থবহ।

Suvendu's meeting with Ambuja Neotia: আদানির পর অম্বুজা নেওটিয়া গোষ্ঠী! খুব দ্রুত শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ
শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীImage Credit: PTI
| Edited By: | Updated on: Oct 01, 2026 | 6:52 AM
Share

কলকাতা: ক্ষমতায় আসার পর আগেই বিজেপি বলেছল রাজ্যে প্রচুর শিল্প আসবে। আর তেমনইটাই হল। একের পর এক শিল্পপতিদের সঙ্গে বৈঠক করছেন শুভেন্দু। গত সপ্তাহেই এই রাজ্য থেকে ঘুরে গিয়েছেন গৌতম আদানি ও তাঁর স্ত্রী। আর এবার আরও এক শিল্পপতির সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা তৈরি হওয়া নিয়ে জোর জল্পনা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvednu Adhikari) সঙ্গে সাক্ষাৎ অম্বুজা নেওটিয়া কর্ণধার হর্ষ নেওটিয়ার। সরকার বদলের পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেছেন তিনি।

রাজ্য সরকার সম্পর্কিত বিভিন্ন শিল্প সংক্রান্ত অনুষ্ঠানে হর্ষকে দেখা গিয়েছে। আর কয়েকদিনের মধ্যে রাজ্যের শিল্প নীতি ঘোষণা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এহেন আবহে বুধবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে হর্ষ নেওটিয়ার সাক্ষাৎ অর্থবহ। মূলত হেলথকেয়ার, শিক্ষা, আবাসন ও পরিকাঠামো নির্মাণের সঙ্গে জড়িয়ে রয়েছেন আম্বুজা নেওটিয়া গোষ্ঠী। এই সব ক্ষেত্রে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে গোষ্ঠীর শীর্ষ কর্তার।

এ দিকে আবার বুধবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন রিয়ায়েন্স ইন্ডাস্ট্রির উচ্চ পদস্থ কর্তারা। সূত্রের খবর, রাজ্যের বিদ্যুৎ, পরিবহন, চলচ্চিত্র শিল্প, পরিকাঠামো ও তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে রিলায়েন্স গোষ্ঠী। এদিন রিলায়েন্স গোষ্ঠীর পূর্বাঞ্চলের অধিকর্তা তরুণ ঝুনঝুনওয়ালা-সহ ১০ জনের প্রতিনিধি দলের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক করেন। তার আগে মুখ্যসচিব মনোজ আগরওয়ালের সঙ্গেও তাঁদের এক প্রস্থ বৈঠক হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ দফতরের অতিরিক্ত মুখসচিব প্রভাব মিশ্র, পূর্ত সচিব অন্তরা আচার্য, ভূমি ও ভূমি সংস্থার দফতরের সচিব সুরেন্দ্র গুপ্তা, বিদ্যুৎ দফতরের সচিব শান্তনু বসু-সহ অন্যান্য আধিকারিকরা। এই সবের মধ্যেই এবার নেওটিয়া গোষ্ঠীর সঙ্গে বৈঠক হতে পারে বলে খবর সূত্রের।

Follow Us