Chingrighata: রামধনু রঙের পর আবারও নতুন সংযোজন চিংড়িঘাটা উড়ালপুলে
Chingrighata Flyover Cats Eyes: ক্যাটস আই বসানোর কাজ শেষ করার জন্য সাময়িকভাবে উড়ালপুল বন্ধ রাখতে হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকেই ইএম বাইপাসের চিংড়িঘাটা ক্রসিং ও সংলগ্ন এলাকায় তৈরি হয় ভয়াবহ যানজট। ঘণ্টার পর ঘণ্টা সার দিয়ে দাঁড়িয়ে পড়ে অজস্র যানবাহন, ফলে চূড়ান্ত ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা।

কলকাতা: উড়ালপুলের ওপর আঁকা রঙিন নকশা ও আলপনায় বাইকের চাকা পিছলে একের পর এক দুর্ঘটনার ভাইরাল ভিডিও ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। পুজো উপলক্ষ্যে শহর সুন্দরায়ন প্রকল্পের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ফ্লাইওভার ও ব্রিজের ওপরের অংশে গোলাপি, কমলা, হলুদ, লাল এবং রামধনুর উজ্জ্বল রঙের পাশাপাশি ঐতিহ্যবাহী বাঙালি আলপনা আঁকা হয়েছিল। কিন্তু বৃষ্টির জমা জলে সেই রঙের ওপরেই বাইকের চাকা স্কিড করে চিংড়িঘাটা ফ্লাইওভারে ঘটে যায় একাধিক বিপত্তি। এবার অন্য পন্থা চিংড়িঘাটা উড়ালপুলে। ১০ মিটার অন্তর বসানো হয়েছে ক্যাটস আই।
লালবাজারের দাবি, এগুলি একদিকে যেমন রিফ্লেক্টরের কাজ করবে, পাশাপাশি রাস্তা থেকে সামান্য উঁচু হওয়ায় গাড়ি ও মোটর বাইকের গতিও নিয়ন্ত্রণ করবে। উড়ালপুলের বাইক পিছলে যাওয়ার ভাইরাল ভিডিওর জেরে কলকাতা পুলিশের তড়িঘড়ি এই ব্যবস্থা।
তবে ক্যাটস আই বসানোর কাজ শেষ করার জন্য সাময়িকভাবে উড়ালপুল বন্ধ রাখতে হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকেই ইএম বাইপাসের চিংড়িঘাটা ক্রসিং ও সংলগ্ন এলাকায় তৈরি হয় ভয়াবহ যানজট। ঘণ্টার পর ঘণ্টা সার দিয়ে দাঁড়িয়ে পড়ে অজস্র যানবাহন, ফলে চূড়ান্ত ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। অন্যদিকে, চিংড়িঘাটায় ক্যাটস আই বসলেও গড়িয়াহাট ব্রিজে এখনও পর্যন্ত তা বসানো হয়নি, যদিও সেখানে রং তোলার কাজ শুরু হয়েছে বলে খবর। সব মিলিয়ে, সৌন্দর্যায়নের এই তড়িঘড়ি প্রয়োগ এবং তার পরবর্তী সমাধান—দুই নিয়েই প্রশ্নের মুখে।
যদি চিংড়িঘাটা উড়ালপুলে বাইক দুর্ঘটনা বিতর্কে পুরমন্ত্রী বলেন, চিংড়িহাটা উড়ালপুলে দুর্ঘটনা নিয়ে মুখ খুললেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর দাবি, তেল রঙ নয়, অ্যান্টি-স্কিড রঙ ব্যবহৃত হয়েছিল। তাঁর দাবি, যে রঙ ব্যবহার করা হয়েছে, সেটা কিন্তু সম্পূর্ণ ‘অ্যান্টি-স্কিড কালার’। এটা তেল রঙ ব্যবহার হয়নি।
